লিভারে জটিলতার কারণে সোমবার সন্ধ্যায় ভারতের কোচির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মালয়ালম অভিনেতা বালাকে। হাসপাতালের আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা।
মালয়ালম এবং তামিল ইন্ডাস্ট্রির পরিচিত নাম বালা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিনেতার অবস্থা স্থিতিশীল ছিল এবং তাকে আরও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। অভিনেতার লিভার প্রতিস্থাপন করা হবে।
অভিনেতা বালার স্ত্রী, ভাই জনপ্রিয় তামিল পরিচালক শিব এবং পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে অভিনেতার সঙ্গেই রয়েছেন। মঙ্গলবার সকালে অভিনেতার প্রাক্তন স্ত্রী গায়িকা অমরুতা সুরেশ এবং তাদের মেয়ে অবন্তিকা বালাকে দেখতে গিয়েছিলেন।
বালাকে সর্বশেষ মালয়ালম সিনেমা ‘শেফিক্কিন্টে সন্তোষাম’-এ দেখা গিয়েছে। ছবিটি পরিচালনা করেছেন এবং লিখেছেন অনু পান্ডালম। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। তুলেছে। অভিনেতার বালার হাতে ‘বিলাল’ এবং ‘স্থালাম’ নামে দুটি নতুন ছবি রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা








