চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যি হলো অর্জুন-মালাইকার বিচ্ছেদের খবর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২৬, জুন ২০২৪
বিনোদন
A A

প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। যদিও এই নিয়ে নিজেরা এখনও মুখ খোলেননি। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন মালাইকা-অর্জুন। সম্পর্ক কেন ভাঙল, তা-ও স্পষ্ট নয়। যদিও মালাইকার ম্যানেজার তাদের সম্পর্ক ভাঙার খবর অস্বীকার করেছিলেন। তবে অর্জুন কাপুরের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতি সবটা স্পষ্ট করে দিলো।

মঙ্গলবার (২৫ জুন) মধ্যরাতে জুহুর বাড়িতেই বসে অর্জুনের জন্মদিন উদযাপনের আসর। পরিবারের সদস্য ছাড়াও বি-টাউনের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু প্রতি বার জন্মদিনে যিনি সবার আগে এসে উপস্থিত হতেন, তাকেই দেখা গেল না এদিন। অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতিই যেন বিচ্ছেদের খবরে সিলমোহর দিল।

যদিও গত মাসে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পরে জানা যায়, সম্পর্ক ভাঙলেও নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখবেন। কিন্তু এদিন মালাইকার অনুপস্থিতি দেখে নেটাগরিকরা প্রশ্ন তুলছেন, সত্যিই কি দু’জনের মধ্যে আর বন্ধুত্বটুকুও বজায় রয়েছে?

মালাইকা ও অর্জুনের এক ঘনিষ্ঠ সূত্র বলেছিলেন, ‘‘ওদের মধ্যে ভালবাসার ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হল না। কিন্তু তার মানে এই নয় যে, ওদের মধ্যে কোন তিক্ততা তৈরি হয়েছে। ওরা সব সময়ে পরস্পরকে শ্রদ্ধা করেছেন এবং সব সময়ে পাশে থেকেছেন। ওরা সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই সব সময়ে অগ্রাধিকার দিয়েছেন।’’

এদিন অর্জুনের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর, শানায়া কাপুর, মোহিত মারওয়া, সঞ্জয় কাপুর, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, আদিত্য রায় কাপুর-সহ আরও অনেকে।

২০১৮ সাল থেকে প্রেম মালাইকা ও অর্জুনের। বয়সের ফারাকের জন্য ট্রোলিং এর শিকার হয়েছেন তারা একাধিকবার। কিন্তু সেই সবে কখনই কান দেননি তারা। বলিউডে ‘পাওয়ার কাপল’ হিসেবেই পরিচিত ছিলেন তারা। কিন্তু হঠাৎ কেন ভাঙন ধরলো সেই সম্পর্কে, তা নিয়ে এখনও জল্পনা চলছে তাদের অনুরাগীদের মাঝে। –বলিউড লাইফ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন কাপুরজন্মদিনবলিউডমালাইকা অরোরাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তপুর জোড়া গোল, ইউরোপের মাটিতে অভিষেকেই জয় বাংলাদেশের

জুন ৬, ২০২৬

সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ

জুন ৬, ২০২৬

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT