চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার বিয়ের ইঙ্গিত দিলেন মালাইকা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

বিয়ের পরিকল্পনা সম্পর্কে মুখ খুললেন মালাইকা অরোরা। তার নতুন শো ‘মুভিং ইন উইথ মালাইকা’-তে বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

সম্প্রতি শো ‘মুভিং ইন উইথ মালাইকা’র এক এপিসোডে বোন অমৃতা অরোরার সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নানা প্রসঙ্গে কথা বলেন দুই বোন। সেখানে তাদের মায়ের গহনার প্রসঙ্গ ওঠে।

মালাইকার হাতের হিরার ব্রেসলেট দেখে প্রশংসা করেন অমৃতা। এরপরেই অমৃতার মনে পড়ে তাদের মায়ের হীরার চুড়ির কথা। মালাইকাকে অমৃতা তখন বলেন, মা তার পছন্দের মেয়েকেই চুড়িটি দেবেন। মালাইকা তার বোনকে মজা করে বলেন ‘তুমিই তো মায়ের প্রিয় মেয়ে’। এরপরেই বলেন, ‘তবে আমাদের মাঝে যদি কেউ আবার বিয়ে করে তাহলে সেটি হবো আমি। তাই চুড়ি আমারই হবে।’ অভিনেত্রীর এই কথাতেই নেটিজেনরা আন্দাজ করছেন যে, নতুন বছরে অর্জুন কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিলেন মালাইকা।

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। অবশেষে ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।

মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।

সূত্র: ফিল্মফেয়ার

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন কাপুরমালাইকা অরোরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

জুন ৬, ২০২৬

ভারতের প্রথম মঙ্গল অভিযানের সেই শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে

জুন ৬, ২০২৬

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, ইরানের রাডার স্টেশনে মার্কিন হামলা

জুন ৬, ২০২৬

রাজধানীতে কমতে পারে গরমের তীব্রতা, সারা দেশে বৃষ্টির আভাস

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT