চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব

মেজর লিগ ক্রিকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ১৭, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান নাইট রাইডার্সের জার্সিতে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েক মৌসুম মাতিয়েছেন সাকিব আল হাসান। গত আসরে না খেললেও কেকেআরের স্কোয়াডে ছিলেন। টাইগার অলরাউন্ডার আবারও ফিরছেন নাইট রাইডার্সে। তবে আইপিএলে নয়, এবার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলবেন লাল সবুজের পোস্টারবয়।

টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে গড়াবে এমএলসি’র দ্বিতীয় মৌসুম। সরাসরি সাইনিংয়ে সাকিবকে দলে টেনেছে দলটি। শুক্রবার নিশ্চিত করেছে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।

বিবৃতিতে নাইট রাইডার্স গ্রুপ জানিয়েছে, ‘নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘদিনের, তিনি কেকেআরকে বিভিন্ন মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। এরমধ্যে রয়েছে আমাদের দুটি চ্যাম্পিয়নশিপ, ২০১২ ও ২০১৪ আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের বেগুনী-সোনালী জার্সিতে আবারও তাকে দেখার তর সইছে না।’

নাইট রাইডার্স গ্রুপের অধীনে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স ও আইএল টি-টুয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স খেলে আসছে। এমএলসির প্রথম মৌসুমে ভালো করতে পারেনি লস অ্যাঞ্জেলেস। পয়েন্ট তালিকার সবার নিচে থেকে শেষ করেছিল আসর।

সাকিব ছাড়াও লস অ্যাঞ্জেলেসের স্কোয়াডে আছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন রয়, স্পেন্সার জনসন, উন্মুক্ত চাঁদ, সাইফ বদর, নিতীশ কুমার ও আলী খান। গত ২১ মার্চ এমএলসির প্লেয়ার্স ড্রাফট হয়েছিল, তবে অতিরিক্ত ড্রাফট খোলা রয়েছে ১৬ জুন পর্যন্ত।

আগামী ৫ জুলাই থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এমআই নিউইয়র্ক ও সিয়েটল ওরকাস। একইদিন সন্ধ্যায় টেক্সাস সুপার কিংসের মুখোমুখি হবে সাকিবদের নাইট রাইডার্স। ২৯ জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইট রাইডার্সমেজর লিগ ক্রিকেটলস অ্যাঞ্জেলেসলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আসামের বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান

আগস্ট ৭, ২০২৬

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

আগস্ট ৭, ২০২৬

‘আমি না থাকলেও…’ ইলিয়াস কাঞ্চনের আবেগঘন আহ্বানে ভারী সমাবেশ!

আগস্ট ৭, ২০২৬

বাজারে আবারও সয়াবিন তেলের সংকট, বাড়তি দামে পোলাওয়ের চাল

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT