চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় মাহতাব হোসেনের ‘এলইডির শহর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০২৬
শিল্প সাহিত্য
A A

কথাসাহিত্যিক মাহতাব হোসেন  নিয়মিত গল্প, উপন্যাস লিখছেন। তার এসব লেখা প্রকাশ পাচ্ছে অডিও বুক আকারেও। এবারের বইমেলার জন্যও লিখেছেন তরুণ এই লেখক। তবে এবার উপন্যাস নয়, ১০ গল্পের সমন্বয়ে নতুন গল্পের বই ‘এলইডির শহর।’

সময়ের সঙ্গে সম্পর্ক বদলে যায়, বদলে যায় সভ্যতা। নিয়ন, সোডিয়াম থেকে মহানগর দখলে যায় ‘এলইডির’। ঝকঝকে আলোর নিচে নতুন ভাবে বেড়ে ওঠে প্রেম, ঘটে পরিচয় নতুনত্বের। কতকাল আগে হারিয়ে যাওয়া দুর্লভ বস্তু ফিরে আসে আকস্মিকভাবে অথবা অসংখ্য রাতের গল্প রয়েছে ‘এলইডির শহর’ এ, রয়েছে জীবনের নানা বাঁকের ১০ টি গল্প- বলছিলেন মাহতাব হোসেন।

বইটির ফ্ল্যাপে লেখা রয়েছে, ‘বিভা আর আমি বসে আছি ক্রিসেন্ট লেকের ধারে। সন্ধ্যা হয়ে গেছে। রাস্তার দুই পাশের সমস্ত হলুদ বাতি জ্বলে গেছে। চন্দ্রিমা উদ্যান থেকে বেড়াতে আসা মানুষজন ঘরে ফিরতে শুরু করেছে। একটু পরেই ঝুপ করে অন্ধকার নেমে পড়বে, এইতো সামান্য সময়ের অপেক্ষা। এখনো পশ্চিম আকাশে আলো কিছুটা ছড়িয়ে রয়েছে। তার আভা ঠিকরে পড়ছে পূর্বদিকের চন্দ্রিমা উদ্যানের সবুজগাছগুলোর মাথায়। দূরের কোনো এক মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে।’

এ প্রসঙ্গে মাহতাব হোসেন বলেন, ‘এলইডির শহর হচ্ছে নগর জীবনের নতুন সংস্করণ। ২০২৪ সালে এই নামে বাংলাদেশ প্রতিদিনে একটি গল্প প্রকাশিত হয়। এছাড়াও আরো বেশ কয়েকটি গল্প লিখেছি নানা সময়ে। উপন্যাসের চেয়ে গল্প লিখতে আমি বেশি তৃপ্তি বোধ করি। এমনই নিজের ভালো লাগার ১০ টি গল্প নিয়ে আমার নতুন এই গল্পের বই।’

‘এলইডির শহর’ পাওয়া যাচ্ছে এবারের অমর একুশে বইমেলায়। এছাড়াও রকমারি ডটকম, বইফেরী ডটকমসহ সকল অনলাইন প্ল্যাটফরমে পাওয়া যাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অমর একুশে বইমেলা ২০২৫এলইডির শহরমাহতাব হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বইমেলায় মাহতাব হোসেনের ‘এলইডির শহর’

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ঘোষণা হলো, রিহার্সেলও হলো— তবু পুরস্কার পেলেন না কবি

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

‘পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে নিয়োগ শিগগিরই’

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ইস্ট জোনের টানা দুই হার, প্রথম জয় সেন্ট্রাল জোনের

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ছবি: জাতীয় রাজস্ব বোর্ড

আবারও বাড়ানো হলো আয়কর রিটার্ন জমার সময়

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT