চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শৈশবের কোচকে হারিয়ে আবেগঘন বার্তা মাহমুদউল্লাহর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মাহমুদউল্লাহ রিয়াদ শৈশবের কোচকে হারালেন। যার হাত ধরে ক্রিকেটের শুরুটা করেছিলেন জাতীয় দলের অভিজ্ঞ সাবেক অলরাউন্ডার, তার মৃত্যুর খবর জানালেন। প্রিয় মেন্টরকে হারিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ৪০ বর্ষী তারকা। লিখেছেন, কাজী ভাই না থাকলে হয়তো ক্রিকেটার হওয়াই হতো না।

রোববার এক পোস্টে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আমাদের প্রিয় কাজী ভাই আর নেই শুনে গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা যেন উনাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওনার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’

‘কাজী ভাই ছিলেন আমার শৈশবের কোচ এবং বড় হওয়ার পথে আমার ক্রিকেটে ওনার বিশাল প্রভাব ছিল। আমার স্কুলের ক্রিকেট থেকে শুরু করে ময়মনসিংহ কাউন্টি ক্রিকেট ক্লাব দলের হয়ে খেলা পর্যন্ত- সবখানেই উনার ভূমিকা ছিল অনেক বেশি। আমি যখন ক্লাস এইট বা নাইনে পড়ি, তখন আমার পরিবার দ্বিধায় ছিল যে আমি ক্রিকেট খেলব কি না; উনিই ছিলেন সেই ব্যক্তি, যিনি আমার বাবা-মাকে আমাকে ক্রিকেট খেলতে দেয়ার জন্য রাজি করিয়েছিলেন।’

‘উনি আমার মধ্যকার সম্ভাবনা দেখেছিলেন এবং শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন ক্রিকেটার হতে আমাকে উৎসাহিত করেছিলেন। তিনি সবসময়ই অত্যন্ত সুশৃঙ্খল, নিবেদিতপ্রাণ এবং ময়মনসিংহ ক্রিকেটের অন্যতম অগ্রদূত ছিলেন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজীবাংলাদেশ ক্রিকেটমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT