ক্রিকেট

অবসর নিয়ে যে বার্তা দিলেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ অবসর ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ অবসর ঘোষণা করছেন, স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘সত্যি কথা বলতে, আমি শেষ বিশ্বকাপ খেলছি। বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে আমি কতকাল খেলতে পারবো, সেটা আমার শারীরিক অবস্থা ও পারফরম্যান্সের উপর নির্ভর করে। সম্ভবত আমি দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবো।’ 

আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে নিজের অবসর প্রসঙ্গে এ কথাগুলো বলেছেন টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রকাশিত ভিডিওতে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

তরুণ ক্রিকেটারদের হাত ধরে দেশের ক্রিকেট এগিয়ে যাবে বলেও বিশ্বাস করেন ৩৭ বর্ষী ক্রিকেটার। বললেন, ‘বাংলাদেশের ক্রিকেট অবশ্যই এগিয়ে যাওয়া উচিৎ। ড্রেসিংরুমে অনেক তরুণ প্রতিভাবানদের পেয়েছি। মোস্তাফিজ, তাসকিন, শান্ত, লিটন ও মিরাজরা পরবর্তীতে সিনিয়র হবে। তারাই নেতৃত্ব দেবে। বাংলাদেশ ক্রিকেট দলে তারা কিংবদন্তি হবে।’

মাহমুদউল্লাহর অবশ্য বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েই জেগেছিল সংশয়। এশিয়া কাপের স্কোয়াডে না থাকায় অনেকেই তার শেষ দেখে ফেলেছিলেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরে পারফর্ম করে বিশ্বকাপ জায়গা করে নেন সাইলেন্ট কিলার।

প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরি পেয়ে ওয়ানডে বিশ্বকাপে নিজের তৃতীয় এবং আইসিসি ইভেন্টে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ২০১৫ বিশ্বকাপে করেছিলেন যার দুটি, পরপর দুম্যাচে।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…