চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শারদীয় দুর্গোৎসবে মহাসপ্তমী আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। দুর্গোৎসবের দ্বিতীয় দিনে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারাদেশের মন্দিরগুলোতে সকাল থেকেই শুরু হয়েছে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা।

আজ (২৯ সেপ্টেম্বর) সোমবার সকাল থেকে চণ্ডী পাঠ, মন্ত্রোচ্চারণ, দেবী দর্শন, ভক্তদের অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী চলবে পূজার নানা আচার-অনুষ্ঠান। শাস্ত্র অনুযায়ী, মহাসপ্তমীর অন্যতম প্রধান আচার নবপত্রিকা স্থাপনের আচার শুরু হয়েছে আজ সকালে।

‘নবপত্রিকা’ অর্থাৎ নয়টি উদ্ভিদের সমন্বয়ে গঠিত এই প্রতীকী উপাসনায় কলাগাছসহ কচু, হলুদ, জয়ন্তী, বেল, দাড়িম, অশোক, মান ও ধানের পাতা একত্র করে সাদা লালপাড় শাড়ি পরিয়ে বধূর রূপ দেওয়া হয়। এরপর সিঁদুর পরিয়ে দেবীর ডান পাশে স্থাপন করে পূজা করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকাকে বলা হয় ‘কলাবউ’।

এই নয়টি উদ্ভিদকে দেবী দুর্গার নয়টি রূপের প্রতীক হিসেবে পূজা করা হয় ‘নবপত্রিকাবাসিনী নবদুর্গা’ নামে। নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীর প্রতিফলিত প্রতিবিম্বকে মহাস্নান করানো হয়, যা সপ্তমী পূজার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ।

আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উদযাপিত হবে মহাষ্টমী। রাজধানীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা, যা অষ্টমী পূজার মূল আকর্ষণ। এদিন ফুল, জল, বেলপাতা, ধূপ-দীপসহ ষোড়শ উপচারে কুমারীরূপে দেবী দুর্গার আরাধনা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহাসপ্তমীশারদীয় দুর্গোৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরে ভাল দাম পাচ্ছে না আম চাষিরা

জুন ৩০, ২০২৬

সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের ক্ষমতা বহাল, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা অটুট

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারে দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে

জুন ৩০, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষণা হবে হাসানুল হক ইনুর রায়

জুন ৩০, ২০২৬

ঋণ খেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT