বাংলাদেশ

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প

ভূমিকম্পের সংকেত বিশ্লেষণের জন্য সিগন্যাল ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সিগন্যাল ডেটা বিশ্লেষণের জন্য ভূমিকম্পের সংকেতের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে।

সোমবার  সকাল ৯টা ২৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দেশের কোথাও কেউ হতাহত হয়েছে এমন খবরও পাওয়া যায়নি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…