আলীরাজের জাদু দেখলো বিশ্ব

একজন ব্যক্তি জাদু প্রদর্শনী করছেন, তার পাশে দুইজন দর্শক, একটি শিশু জাদু বাক্সের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিশ্বমঞ্চে জাদু প্রদর্শনী করে দেশে ফিরলেন জাদু তারকা আলীরাজ। গত চার মাসের অধিক সময় তিনি স্পেন, রাশিয়া, জাপান, কোরিয়া, তাইওয়ান এবং চীন বিভিন্ন দেশের ভ্যালেন্সিয়া, খাবারস্ক, ডালিয়ান, হারবিন, বেইজিং, সাংহাইসহ প্রায় ২০ টির অধিক শহরে জাদু প্রদর্শনী করে তাক লাগিয়েছেন হাজার হাজার বিদেশি দর্শকদের।
আলীরাজ পরিণত হযেছে ‘ম্যাজিক আইকন অব বাংলাদেশ’-এ। দেশকে প্রতিনিধিত্ব করে একমাত্র নির্বাচিত এবং আমন্ত্রিত জাদুশিল্পী হিসেবে ডিসকভারি ওয়ার্ল্ড বিনোদন সংস্থা কর্তৃক আয়োজিত চীন এবং রাশিয়ার যৌথ উদ্যোগে রাশিয়া, রোমানিয়া, ইউক্রেন, বেলারুশ, এবং ফ্রান্সের শিল্পীদের সমন্বয়ে সুবিশাল প্রমোদতরী, বিভিন্ন পাঁচ তারকা হোটেল, পার্ক এবং নাইটক্লাবে বিদেশী দর্শকদের প্রতিদিন জাদুপ্রদর্শনী করে মন্ত্র মুগ্ধ করেছেন এই জাদু তারকা এবং তার রাশিয়ান সহকারী।
এ প্রসঙ্গে আলীরাজ বলেন,‘সবাই দেশের টাকা বিদেশে ব্যয় করে কিন্তু আমি জাদুর মতো অবহেলিত এই শিল্পের মাধ্যমে প্রদর্শনী করে বিদেশের অর্থ বৈধভাবে রেমিট্যান্স হিসেবে দেশে নিয়ে এসেছি। সেক্ষেত্রে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে এক বিন্দু হলেও আমি অবদান রাখতে পেরেছি।’
তিনি বলেন, “সরকারি পৃষ্টপোষকতা পেলে শিল্পদক্ষতা, উপস্থাপনার কৌশল এবং দুর্দান্ত অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের অবহেলিত শিল্পকে ভিন্ন আঙ্গিকে প্রদর্শন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব বলে মনে করি।”






