ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

একজন নারী শিক্ষার্থী মাদরাসা ছাত্রের মৃত্যুতে শোক প্রকাশ করছেন, অন্যরা পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাসান মাহমুদ (১০) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে টাঙ্গাইলের সখিপুর পৌরশহরের শিকদারপাড়া দারুল ওলুম নুরুন হারামাইন মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান মাহমুদ স্থানীয় ওসমান আলীর ছেলে এবং ওই মাদরাসার দুইপারা হাফেজ।
নিহতের সহপাঠী ও পরিবারের লোকজন জানায়, সকালে হাসান মাহমুদ সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে তার নিজ মাদরাসা মাঠে যায়। এক পর্যায়ে ফুটবল ঘরের চালে আটকে পড়লে হাসান ফুটবল আনতে ঘরের চালে ওঠে। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসানের বাবা ওসমান আলী ও মা সেতু আক্তার তাদের একমাত্র সন্তানকে হারিয়ে বারবার অজ্ঞান হয়ে পড়ছেন।






