চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুজিব’ বায়োপিকে গান, কেন আবেগতাড়িত গীতিকার?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

‘অচিন মাঝি… কোনসে পাড়ের বন্ধু’ এমন সুরেলা গানের কথা দিয়ে তৈরি হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’র ট্রেলার। রবিবার দুপুরে এটি প্রকাশিত হয়েছে, যা উন্মুক্তের পর নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

ভারতের জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী শান্তনু মৈত্রর গাওয়া এ গানটি লিখেছেন জাহিদ আকবর। ট্রেলারের শুরুতে তার গানটি থাকায় রীতিমত আবেগতাড়িত হয়ে পড়েছেন ডুব, সুরমা সুরমাসহ একাধিক জনপ্রিয় গানের এই গীতিকার।

জাহিদ আকবর বলেন, ভাবতেই পারিনি এমন ঐতিহাসিক একটি ছবির ট্রেলারের শুরুতে আমার গানটি থাকবে। আমার গান লেখা জীবনের অনন্যপ্রাপ্তি হয়ে থাকবে। অনেক শ্রদ্ধা সুরকার শান্তনু মৈত্র। আমার লেখা গানটিকে চমৎকার করে সুর দেওয়ার জন্য। অন্তহীন ভালোবাসা সৈকত সালাহউদ্দিন ভাই, জেমি ভাই, আপনাদের কাছে চির কৃতজ্ঞতা। যারা আমাকে পছন্দ, অপছন্দ করেন তাদের সবার জন্য অন্তহীন ভালোবাসা।

ঘোষণার চার বছর পর আগামী ১৩ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’। একই মাসের ২৭ অক্টোবর ইন্ডিয়াতে মুক্তির কথা আছে। রবিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলচ্চিত্রটি পোস্টার, ট্রেলার ও মুক্তির তারিখ ঘোষণা অনুষ্ঠানে সংবাদ সম্মেলনের মুক্তির ঘোষণা দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, চলচ্চিত্রটি ইতিহাসের দলিল হয়ে থাকবে। প্রধানমন্ত্রী একাধিক চলচ্চিত্রটি দেখেছেন এবং বারবার ইমোশনাল হয়ে পড়েছিলেন।

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, জায়েদ খানসহ দেশের শতাধিক শিল্পী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভখায়রুল আলম সবুজগাজী রাকায়েতচঞ্চল চৌধুরীজায়েদ খানজাহিদ আকবরট্রেলারতৌকীর আহমেদদিলারা জামাননুসরাত ইমরোজ তিশানুসরাত ফারিয়াপ্রার্থনা ফারদিন দীঘিফেরদৌস আহমেদমিশা সওদাগররাইসুল ইসলাম আসাদসিনেমাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জলবায়ু পরিবর্তনে খরা ও মরুকরণ মানবসভ্যতার জন্য বড় হুমকি

জুন ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীর মামলা, চাকরি রাখতে অর্থ আদায়ের অভিযোগ

জুন ১৭, ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

জুন ১৭, ২০২৬

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT