ফুটবল

দুই লেগেই জিতে স্বপূরণের মঞ্চে যেতে চায় পিএসজি

পিএসজির কোচ মাঠে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির কোচ মাঠে খেলোয়াড়দের জন্য নির্দেশনা দিচ্ছেন, ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পিএসজি ও বরুশিয়া ডর্টমুন্ড এবার মৃত্যুকূপে থেকে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছিল। প্রথম ম্যাচেই গ্রুপ পর্বে দেখা হয়েছিল তাদের। সেই লড়াইয়ে ঘরের মাঠে পিএসজি জিতলেও ডর্টমুন্ডের মাঠে ১-১ গোলে ড্র করেছিল পিএসজি। সেমিফাইনালে এবার দুই লেগেই জয় নিয়ে ফাইনালের টিকিট কাটতে চায় ফরাসি জায়ান্ট দলটি।

সিগন্যাল ইদুনা পার্কে বুধবার রাতে মুখোমুখি হবে পিএসজি ও বরুশিয়া। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই। চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম দল দুটি গ্রুপ পর্বের পর সেমিফাইনালে ইউরোপিয়ান টুর্নামেন্টে খেলতে নামছে।

হাইভোল্টেজ ম্যাচ জিততে হলে পিএসজিকে গড়তে হবে ইতিহাস। ডর্টমুন্ডের মাঠে কখনও জিততে পারেনি তারা। একটি পরাজয়ের সঙ্গে ড্র আছে দুটি। তার ওপর চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে সর্বশেষ ১০ ম্যাচে একটিও হার নেই ডর্টমুন্ডের।

সবশেষ ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল পিএসজি। ওই মৌসুমে বায়ার্ন মিউনিখের কাছে হেরে ফরাসি সমর্থকদের স্বপ্ন ভাঙলেও এবার আর সেই ভুল করতে চান না তারা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পিএসজি কোচ লুইস এনরিক বলেছেন, ‘ফাইনালে পৌঁছে আমাদের সমর্থকদের খুশি করার দারুণ একটি সুযোগ। ইতিমধ্যেই সেই সুযোগটি কাজে লাগানোর মতো পরিবেশ তৈরি করে নিয়েছি। আমরা সেটা উপভোগ করার চেষ্টা করব।’

‘দুই লেগেই জয়ের জন্য খেলব। সুযোগের জন্য জিনিসগুলি ছেড়ে দেয়া আমাদের হ্যান্ডবুকে নেই। যারা ফুটবল ভালোবাসেন তাদের জন্য আসা করি দারুণ হতে চলেছে।’

গত রোববার লিগ ওয়ান শিরোপা জেতে ফরাসি ক্লাবটি। যা গত ১২ মৌসুমে তাদের ১০তম লিগ শিরোপা। কিন্তু এখনও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারেনি তারা।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি বরুশিয়া ডর্টমুন্ড লুইস এনরিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…