চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের কথায় প্রথমবার সিনেমার গানে লুইপা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ন ০৭, জুলাই ২০২২
বিনোদন
A A

২০১০ সালে ‘চ্যানেল আই-সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা থেকে উঠে আসেন জিনিয়া জাফরিন লুইপা। এক যুগের ক্যারিয়ার শেষে তিনি এখন সময়ের জনপ্রিয় গায়িকাদের একজন। এবার প্লেব্যাকেও লুইপার অভিষেক হচ্ছে। যার গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন।

লুইপার প্রথম একক অ্যালবাম ‘ছায়াবাজি’র সবগুলো গানের কথা লিখেছিলেন জীবন। অ্যালবামের ‘ছায়াবাজি’, ‘ঘুরে ফিরে’ গানগুলোর জন্য শ্রোতার প্রশংসার পাশাপাশি ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ও জেতেন লুইপা। এবার তার লেখা গান দিয়েই সিনেমার গানেও অভিষিক্ত হলেন এই গায়িকা।

প্রথমবারের মতো লুইপা গেয়েছেন রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমায়। এতে লুইপার গাওয়া গানটির শিরোনাম ‘ধীরে ধীরে’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। লুইপার সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠও দিয়েছেন ইমন।

লুইপা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই রবিউল ইসলাম জীবনের সঙ্গে আমার মিউজিকাল বোঝাপড়াটা চমৎকার। আমার প্রথম অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন তিনি। প্রথম প্লেব্যাকও করলাম তার কথায়। এটা আমার জন্য বিশেষ স্মৃতি হয়ে থাকবে। সবচেয়ে বড় কথা জীবন ভাই ও ইমন ভাই মিলে আমাকে চমৎকার একটা গান উপহার দিয়েছেন।’

রবিউল ইসলাম জীবন বলেন, ‘সময়ের দুর্দান্ত মেধাবী গায়িকাদের একজন লুইপা। ভালোভাবে নিজেকে প্রস্তুত করেই সে সামনে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে কাজ করা আমি সবসময়ই উপভোগ করি। সিনেমার এই গানটি সে অসাধারণ গেয়েছে। আমাদের কথা-সুরের সঙ্গে তার গায়কী গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। বেঁচে থাকার মতো একটি গান হয়েছে এটি।’

আসছে কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে লুইপার প্রথম প্লেব্যাক করা সিনেমা ‘পরাণ’। গানটির সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এরইমধ্যে সিনেমাটির ট্রেলার বেশ আলোচনায় এসেছে। এই গান এবং সিনেমা দুটিই মানুষের ভালো লাগবে বলে প্রত্যাশা এই গায়িকা ও গীতিকারের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ইয়াশ রোহানগায়িকাগীতিকারজীবনপরাণমিমরবিউল ইসলাম জীবনলিড বিনোদনলুইপাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে নেপালের বিপক্ষে জোড়া গোল করতে চান রোনান

মার্চ ৩০, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলার উদ্বোধন

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মবের মাধ্যমে কিছু আদায়ের প্রবণতা বন্ধ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT