চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিল টাইগার্স নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ বেঁচে আছেন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
তামিল টাইগার্স নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিলদের জন্য আলাদা রাষ্ট্র গঠনে সংগ্রাম করা তামিল নেতা এবং বিচ্ছিন্নতাবাদী ব্যাপক আলোচিত সশস্ত্র সংগঠন তামিল টাইগারদের প্রতিষ্ঠাতা ভেলুপিল্লাই প্রভাকরণ ২০০৯ সালে শ্রীলঙ্কার সামরিক বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন বলে প্রচার করা হয়েছিল।

তার মৃত্যু ঘোষণার ১৪ বছর পর তামিলনাডুর প্রবীণ রাজনীতিবিদ পাজা নেডুমারান আজ দাবি করেছেন, তামিল নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ বেঁচে আছেন এবং সুস্থ আছেন। খুব শীঘ্রই তিনি জনসম্মুখে হাজির হবেন।

ওয়ার্ল্ড তামিল কনফেডারেশনের প্রেসিডেন্ট মিঃ নেডুমারান ভারতের থাঞ্জাভুরে এক প্রেস কনফারেন্সে গণমাধ্যমকর্মীদের বলেছেন, “এলটিটিই প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ বেঁচে আছেন এবং শীঘ্রই তিনি জনসম্মুখে  হাজির হবেন। আমরা বিশ্বের কাছে এটি ঘোষণা করতে পেরে আনন্দিত। প্রকাশ্যে এসে তিনি তামিল ইলমের জন্য তার পরিকল্পনা ঘোষণা করবেন।”

Banglabid

এই ঘোষণার সময় ব্যাখ্যা করে, প্রবীণ রাজনীতিবিদ বলেন, “শ্রীলঙ্কায় জনগনের বিদ্রোহের পর রাজাপাকসে সরকারের পতন একটি অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। এটি তার (প্রভাকরণের) জন্য জনসম্মুখে আসার সঠিক সময়।”

১৯৭৫ সালের ৫ মে গঠিত হয় এলটিটিই (লিবারেশন টাইগার্স অব তামিল ইলম) সংক্ষেপে তামিল টাইগার্স। তামিল টাইগার্স ছিল অত্যন্ত সুসংগঠিত একটি গেরিলা সংগঠন। তাদের লক্ষ্য ছিল স্বাধীন তামিল  রাষ্ট্র গঠন করা। পৃথিবীর অন্যান্য জঙ্গি সংগঠনগুলো  থেকে  তামিল টাইগার্স ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। তাদের ছিল নিজস্ব সরকার, ব্যাংক, সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনী। শ্রীলংকার আর্মিদের মত করেই তামিল টাইগার্সদের সেনাদেরও রেঙ্ক নির্ধারিত ছিল। এই গেরিলা সংগঠনের রাজনৈতিক ও সামরিক উভয় শাখার নেতৃত্বে ছিলেন ভেলুপিল্লাই প্রভাকরণ।

মাহিন্দা রাজাপাকশে প্রেসিডেন্টের থাকার সময় শ্রীলঙ্কার সামরিক বাহিনীর সাথে তামিল টাইগারদের সুদীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের শেষ পর্যায়ে ২০০৯ সালের ১৮ মার্চ শ্রীলঙ্কার মাল্লিভাইকাল নামক এক গ্রামে সেনাবাহিনীর অভিযানে ভেলুপিল্লাই প্রভাকরণ নিহত হন বলে সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছিল।

Reneta

এসময় একটি লাশের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছিল। তখন অনেকেই দাবি করেছিলেন এগুলো প্রভাকরণের চিকিৎসকের মৃতদেহ। অন্যরা অভিযোগ করেছিল যে এলটিটিই নেতাকে আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করে যখন তিনি একটি চুক্তির অধীনে আত্মসমর্পণ করতে এসেছিলেন তখন তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সেসময় প্রভাকরণের বয়স ছিল ৫৪ বছর।

পাজা নেডুমারান এলটিটিই নেতার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য  প্রকাশ করেননি।

ভেলুপিল্লাই প্রভাকরণ ১৯৯১ সালে আত্মঘাতী বোমা হামলায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যার প্রধান অভিযুক্ত ছিলেন। শ্রীলঙ্কায় আরও কিছু হত্যাকাণ্ডের জন্যও তাকে অভিযুক্ত করা হয়েছিল এবং এলটিটিইকে একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করা হয়েছিল।

অন্যদিকে, শ্রীলঙ্কার সেনাবাহিনীকেও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত  করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিলশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাটোরে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত

পরবর্তী

আইপিএল নিলামে অবিক্রীত সালমা-জাহানারা-স্বর্ণা

পরবর্তী
বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল নিলামে অবিক্রীত সালমা-জাহানারা-স্বর্ণা

দুই যুবক হাসিমুখে ছবি তুলছেন, একজনের মাথায় কালো চুল, অন্যজনের গোঁফ ও চুলের স্টাইল।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসেই বলিউডে অভিষেক হচ্ছে সাইফ পুত্রের!

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT