চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলপিজি বিক্রি বন্ধ ঘোষণার মধ্যে ভ্যাট কমানোর সিদ্ধান্ত সরকারের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধে ব্যবসায়ীদের ঘোষণার মধ্যে এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আমদানিকৃত এলপিজির ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং স্থানীয় পর্যায়ে উৎপাদিত এলপিজির ভ্যাট ৭.৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

Banglabid

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)-এর সঙ্গে আলোচনার পর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সিদ্ধান্ত নেয়। সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম সহনীয় রাখা এবং জ্বালানি বাজারে সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবিত শুল্ক পুনর্বিন্যাস বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকেই সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা।

Reneta

খুচরা পর্যায়ে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। হোটেলগুলো বিকল্প ব্যবস্থায় রান্নার কাজ চালিয়ে নিলেও বহু বাসাবাড়িতে চুলা জ্বলছে না। ফলে এলপিজি সংকটে একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন সাধারণ ভোক্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলপিজিএলপিজি দামএলপিজি বিক্রি বন্ধএলপিজি সংকটএলপিজি সিলিন্ডারগ্যাস সংকটজ্বালানি খাতজ্বালানি মন্ত্রণালয়বাংলাদেশবিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ভ্যাট কমানো
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT