জনপদ

হাওড়া নদীর বাঁধ ভেঙে আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত

হাওড়া নদীর বাঁধ ভেঙে আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত, ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওড়া নদীর বাঁধ ভেঙে আখাউড়ার নিম্নাঞ্চল ব্যাপক জলাবদ্ধতা ও প্লাবিত হয়েছে, স্থানীয় মানুষ ও প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে। এতে আখাউড়ার সীমান্তবর্তী মোগড়া ও দক্ষিণ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। অনেক গ্রামীণ রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা জানান, হাওড়া নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দীদের দ্রুত তালিকা করে আমরা সহায়তা করবো।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম জানান, ১০ থেকে ১২ গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।  অনেকগুলো পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। পাশপাশি তাদের শুকনা খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

আখাউড়া স্থলবন্দর এলাকার পাশ দিয়ে বয়ে চলা কালন্দি খাল দিয়ে উজানের পানি বাংলাদেশে প্রবেশ করছে। পানিতে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় ও কাস্টমস হাউজ এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…