আগামী অর্থবছরের বাজেটে নিম্ন আয়ের মানুষের প্রাপ্তি নেই বললেই চলে। রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি’র সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে বক্তারা বলেছেন, বর্তমানে অর্থনীতির অতি গুরুত্বপূর্ণ দু’টি অঙ্গ ব্যাংক ও জ্বালানি তেল খাতের চিকিৎসা প্রয়োজন। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে নির্বাচনী ইশতেহারের সঙ্গে আওয়ামী লীগ প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন তারা।






