অনেক মৃত্যু ও ধ্বংসের পর বহুল প্রতীক্ষিত গাজা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতে, শুধু গাজাতেই নয়, পুরো বিশ্বেই বইছে বাঁধভাঙা উচ্ছাস। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ৩ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে, ইসরাইলে বন্দি ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জেল সার্ভিস। ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় ৪৭ হাজার মানুষের প্রাণহানি, লাখেরও বেশি আহত ও কয়েক লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।






