আন্তর্জাতিক

রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায়ে প্রস্তুত লন্ডন

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষ বিদায়, ব্রিটিশ রাজপরিবারের আনুষ্ঠানিক শোকপ্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা রানি দ্বিতীয় এলিজাবেথের শেষ বিদায়ের জন্য আনুষ্ঠানিকভাবে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানাতে প্রস্তুত লন্ডনবাসী। সবস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার হলে নেওয়া হয়েছে। সেখানে সংক্ষিপ্ত প্রার্থণার আয়োজন করেন আর্চবিশপ।

এরপর রাজপরিবারের সদস্য ও পার্লামেন্ট সদস্যরা রানির প্রতি শ্রদ্ধা জানান। ১৯শে সেপ্টেম্বর অন্ত্যেষ্টিক্রিয়ার আগ পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানেই থাকবে মরদেহ।

এর আগে রানিকে বহনকারী কফিন একনজর দেখার জন্য বাকিংহাম প্যালেসের আশপাশে জড়ো হন হাজারো মানুষ। রানির কফিন কাছে থেকে দেখতে রাস্তার দুধারে দাঁড়িয়ে অপেক্ষা করেন লাখো জনতা। বাকিংহাম প্যালেস ছাড়ার সময় রানির শবযাত্রায় অংশ নেন রাজা চার্লস এবং তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারিসহ রাজপরিবারের সিনিয়র সদস্যরা। শবযাত্রার সময় হাইড পার্ক থেকে তোপধ্বনি দেওয়া হয়।

রানির কফিন বহনের সময় এক মিনিট পরপর বাজানো হয় ঐতিহাসিক বিগ বেন। রাজকীয় উদ্যানগুলোয় বড় পর্দায়ও দেখানো হয় এই শোকযাত্রা। রানির শেষকৃত্য অনুষ্ঠানকে ঘিরে যুক্তরাজ্যে কয়েক বছরের মধ্যে এবারই হতে চলেছে সবচেয়ে বড় কূটনৈতিক সমাবেশ।

শেষকৃত্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন থেকে শুরু করে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা থাকবেন। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন ৫শ বিদেশি বিশিষ্ট ব্যক্তি।

বিষয়:রানি দ্বিতীয় এলিজাবেথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…