চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিসবনে লন্ডন এবং পর্তুগাল বাংলা প্রেসক্লাব নেতাদের মতবিনিময় সভা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৪
প্রবাস সংবাদ
A A

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিকদের আগমন উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে লন্ডন বাংলা প্রেসক্লাব ও পর্তুগাল বাংলা প্রেসক্লাব নেতাদের মতবিনিময় সভা হয়েছে।

রোববার ১২ ফেব্রুয়ারি রাতে লিসবনের একটি জনপ্রিয় রেস্টুরেন্টে লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্যদের সম্মানে এই মতবিনিময়ে সভা ও নৈশভোজের আয়োজন করে পর্তুগাল বাংলা প্রেসক্লাব।

সেসময় যুক্তরাজ্যের সাংবাদিকরা অভিজ্ঞতা বিনিময় করে ভবিষ্যতে পর্তুগালের সাংবাদিকদের সঙ্গে যৌথ কর্মসূচি পালনের আগ্রহ প্রকাশ করেন।

লন্ডন বাংলা প্রেসক্লাবের নেতারা বলেন, ৩১ বছর আগে দেশের বাইরে প্রবাসে প্রথম প্রেসক্লাব হিসেবে লন্ডন বাংলা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। এই দীর্ঘ পথচলায় লন্ডনে নিজস্ব অফিসসহ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব। যুক্তরাজ্যের বাংলা কমিউনিটিতে লন্ডন বাংলা প্রেসক্লাব এখন একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি ব্রিটিশ রাজনৈতিক দল এবং বিভিন্ন নেতৃবৃন্দ এখন লন্ডন বাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করছেন।

পর্তুগাল বাংলা প্রেসক্লাব কমিটির নেতারা জানান, কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হলেও ২০২১ সাল থেকে পর্তুগাল বাংলা প্রেসক্লাব এদেশের সরকারের একটি নিবন্ধিত প্রতিষ্ঠান। বাংলাদেশি কমিউনিটির সুখ-দুঃখ তুলে ধরার পাশাপাশি এই সংগঠন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করছে। এরই মধ্যে সদস্যদের সহযোগিতার পাশাপাশি কমিউনিটিকে সম্পৃক্ত করে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে পর্তুগাল বাংলা প্রেসক্লাব। নিজস্ব অফিস প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের নর্থ ইস্ট বাংলাদেশের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সৈয়দ সাদেক আহমেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য কয়েস আলী, ফয়সাল মোহাম্মদ, যমুনা টেলিভিশনের ইউকে প্রতিনিধি হেফাজুল কারীম রাকিব, এটিএন বাংলা ইউকের ম্যানচেস্টার প্রতিনিধি আমিনুর হক ওইয়েস, লন্ডন প্রবাসী সাংবাদিক ইমরান আহমেদ, মতিউর রহমান, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, সহ-সম্পাদক সমির দেবনাথ, প্রচার সম্পাদক মুহি উদ্দীন,  দৈনিক কালের কন্ঠের সাবেক চিফ ক্রাইম রিপোর্টার এস এম আজাদ, ডিবিসি টেলিভিশনের পর্তুগাল প্রতিনিধি মাহথির মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পর্তুগালপ্রেসক্লাবমতবিনিময়মতবিনিময় সভালিসবন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT