জনপদ

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের কর্মচারীরা অবরুদ্ধ

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের কর্মচারীদের অবরুদ্ধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবেদনের জন্য কর্মচারীরা মেডিকেল কলেজের ভিতরে অবরুদ্ধ অবস্থানে, বেশিরভাগ মানুষ মুখে মাস্ক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালী প্রতিনিধি: শতভাগ শিক্ষার্থীর আবাসিক সুবিধা নিশ্চিতকরণসহ ছয় দফা দাবিতে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সকাল থেকে অভিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ক্যাম্পাসে এ বিক্ষোভ সমাবেশ শুরু করে শিক্ষার্থীরা। পরে একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা।

৬ দফা দাবি গুলো হচ্ছে, হোস্টেল ডাইনিংয়ে ফ্যান, লাইট, চেয়ার, টেবিল সংকটের সমাধান। হোস্টেলে পানির মোটর ও ট্যাংক সমস্যার সমাধান। কর্মচারীদের দায়িত্বহীন আচরণ বন্ধের দাবি। যাদের কারণে প্রত্যেক ব্যাচের ক্লাস ব্যাহত হয়। হোস্টেলের চারপাশ অপরিষ্কার। লাইব্রেরিতে পড়ার পরিবেশ নেই। একই সঙ্গে লাইব্রেরিতে পর্যাপ্ত বই না থাকা, টেবিল,ফ্যান, লাইট ও লাইন সংকট। ওয়াশরুমে ট্যাপ, স্ট্যান্ড, স্যানিটারি সামগ্রী এবং পানি নিষ্কাশন ব্যবস্থা অপর্যাপ্ত। এ সকল সমস্যার দ্রুত সমাধান করা।

কাজ শুরু না করা পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওযার ঘোষণা দেন। দাবি মেনে নিয়ে কাজ শুরু না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো শুনেছি। আলোচনা করে দাবিগুলো দ্রুত সমাধান করা হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…