বাংলাদেশ

রাজধানীজুড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান

রাজধানীর রাস্তায় শিক্ষার্থীদের অবস্থান ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর রাস্তায় শিক্ষার্থীরা আন্দোলন করছে, বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার (৪ আগস্ট) থেকে সারাদেশে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে।

এসময় রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভাঙচুর করেছে কিছু আন্দোলনকারী।

রাজধানীতে শিক্ষার্থীদের অবস্থান under একটি ব্রিজের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যদিকে এক দফা দাবিতে সায়েন্সল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে পুরো এলাকার কোথাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। সকাল ১০টা ২৫ মিনিটে অর্ধশতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নেন।

মিরপুর সড়কে শিক্ষার্থীরা জড়ো হয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, এদিন বেলা ১১টায় রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে।

গত শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবারের বিক্ষোভ এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়।

বিষয়:অসহযোগ আন্দোলন ঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভাঙচুর রাজধানী শাহবাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…