বিনোদন

প্রশংসা পাচ্ছে ‘লোকাল’-এর ট্রেলার, মুক্তি ঈদে

অভিনেতা ট্রেলার দেখছেন, ঈদে মুক্তির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ট্রেলার দেখছেন, যা ‘লোকাল’ সিনেমার জন্য প্রশংসা পাচ্ছে, মুক্তি ঈদে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তির মিছিলে যোগ হলো আরও এক ছবি। নির্মাতা সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে। আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত এ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে শনিবার। অ্যাকশনে ভরপুর লোকাল’র ট্রেলারটি ইউটিউবে আসার পর থেকে প্রশংসা পাচ্ছে।

অন্তর্জালে আসা ট্রেলারটি দেখে ইতিবাচক সাড়া দিচ্ছে নেটিজেনরা। তারা বলছেন, ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ছবিগুলোর প্রকাশিত ট্রেলারের মধ্যে ‘লোকাল’ ট্রেলার সবচেয়ে বেশি আগ্রহের জন্ম দিয়েছে তাদের। বিশেষ করে এতে থাকা দুর্দান্ত অ্যাকশন ও সংলাপগুলো নিয়ে ফেসবুকে লেখালিখি হচ্ছে।

ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে এলাকার রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের ছবি ‘লোকাল’ ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র লাভ করেছে। তাই ছবিটি ঈদে মুক্তিতে কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন নির্মাতা সাইফ চন্দন। তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যে ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি।

আব্বাস খ্যাত নির্মাতা সাইফ চন্দন বলেন, ট্রেলার প্রকাশের পরে ভালো সাড়া পাচ্ছি। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ট্রেলার যতটা ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লাগবে পুরো ছবিটা। তাই দর্শকের প্রতি আহ্বান, ঈদে সবাই ছবিটা দেখবেন। গল্প-নির্মাণ সবকিছুতে ভালোলাগা খুঁজে পাবেন।

‘লোকাল’-এ আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

বিষয়:আদর আজাদ ঈদের সিনেমা ২০২৩ শবনম বুবলী সাইফ চন্দন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…