রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে মেঝে ও চেয়ার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে, বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, সেটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হবে।
এর আগে দুপুরে সামাজিক গণমাধ্যম ফেসবুকের পোস্টে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।
বৃহস্পতিবার ২৪ জুলাই উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






