চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুল-সালাহর ৯ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ন ২৫, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে আসেন মোহাম্মেদ সালাহ। অলরেডদের সাথে কেটে গেছে ৯ বছর, যোগ হয়েছে অসংখ্য প্রাপ্তি। এবার অ্যানফিল্ড ছেড়ে যাচ্ছেন মিশরীয় তারকা। চলতি মৌসুম শেষে লিভারপুলকে বিদায় জানাবেন সালাহ।

বছরেরও কম সময় আগে সালাহ চুক্তি নবায়ন করে ২০২৭ গ্রীষ্ম পর্যন্ত স্বাক্ষর করেছেন লিভারপুলে। আগের চুক্তি ২০২৫ সালে শেষের কথা ছিল। গত মৌসুমে প্রিমিয়ার লিগে গোল-অ্যাসিস্টে শীর্ষে ছিলেন। লিভারপুলও নতুন চুক্তি সেরে নেয়। পরে ক্লাব ও সালাহর মধ্যে কিছু সমস্যা তৈরি হয়। সেজন্য মিশরীয় তারকা চুক্তি সংক্ষিপ্ত করতে চান। লিভারপুল সেটিও গ্রহণ করে ও আসছে গ্রীষ্ম দলবদলে বিনামূল্যে ক্লাব ছাড়ার অনুমতি দিয়েছে।

গত ডিসেম্বরে এক সাক্ষাৎকারের পর সালাহকে বেঞ্চে বসিয়ে রাখা হয়, পরে দল থেকে বাদ দেয়া হয়। সাক্ষাৎকারে দাবি করেছিলেন, কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ও ক্লাবের কেউ তাকে বের করে দিতে চায়। সাক্ষাৎকারের শাস্তি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান সফরের দল থেকে বাদ দেয়া হয়েছিল সালাহকে। অক্টোবরে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের আরও একটি অ্যাওয়ে ম্যাচে তাকে বেঞ্চে রাখা হয়।

ডিসেম্বরে আফ্রিকা কাপ অব নেশনসে খেলতে যাওয়ার সময় তার এজেন্ট রামি আব্বাসের সঙ্গে আলোচনা করে লিভারপুল। জানুয়ারিতে সালাহ ইংল্যান্ডে ফিরে এলে আলোচনা ওঠে গ্রীষ্মে সালহা ও ক্লাবের সম্পর্ক ছিন্নের একটি মৌখিক চুক্তি হবে।

গতমাসে ইংলিশ গণমাধ্যম জানিয়েছিল, গ্রীষ্মে ক্লাব ছাড়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে সালাহর। এ মৌসুমে যেভাবে ঘটনাপ্রবাহ এগিয়েছে, সেটি যেন অবধারিতই ছিল। সালাহ সবশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এটি আমার বিদায়ের প্রথম পর্ব।’ ক্লাবকে যত তাড়াতাড়ি সম্ভব, তার চলে যাওয়ার ঘোষণা দেয়ার অনুরোধও করেছেন তিনি।

লিভারপুলে সালাহ খেলেছেন ৪৩৫ ম্যাচ, করেছেন ২৫৫ গোল। ক্লাবটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি প্রিমিয়ার লিগ জিতেছেন অলরেড ডেরায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রিমিয়ার লিগমহাম্মেদ সালহামিশরলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ‘হ্যারি পটার’ সিরিজের এক ঝলক!

মার্চ ২৫, ২০২৬

হাসিমুখে বাবু, আবেগঘন পোস্টে চঞ্চল—‘আপনি একজনই!’

মার্চ ২৫, ২০২৬

‘পরাণ’-এর ইতিহাসের দিকেই যাচ্ছে ‘প্রেশার কুকার’!

মার্চ ২৫, ২০২৬
১৮তম অ্যাটর্নি জেনারেল আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ছবি: সংগৃহীত।

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

মার্চ ২৫, ২০২৬

হামজা খেলবেন কিনা, যা জানালেন বাংলাদেশ কোচ

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT