চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের হতাশাজনক ড্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

তিন ড্র, দুই জয় আর এক হার— প্রিমিয়ার লিগের শুরুটা মোটেও নিজেদের মতো করে হয়নি লিভারপুলের। তারউপর মৌসুমের প্রথম মার্সিসাইড ডার্বিতে পূর্ণ পয়েন্ট তুলতে ব্যর্থ হয়েছে ইয়ূর্গেন ক্লপের শিষ্যরা, গুডিসন পার্কের লড়াইয়ে হতাশাজনক ড্রয়ে থেমেছে তার অলরেড দল।

লিগের ষষ্ঠ ম্যাচে এভারটনের আতিথেয়তা নিয়েছিল লিভারপুল। বল দখল, গোলে শট, সুযোগ তৈরি সহ প্রায় সব বিভাগেই এগিয়ে ছিল সফরকারীরা। কিন্তু সুযোগ মিসের মহড়া আর প্রতিপক্ষের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের বাঁধায় ম্যাড়মেড়ে গোলশূন্য ড্র মানতে হয় গত মৌসুমের দ্বিতীয় হওয়া সালাহ-দিয়াজদের।

মার্সিসাইড ডার্বিতে এদিন অনেকটা ধীর গতিতে শুরু করেছিল ক্লপের শিষ্যরা। ম্যাচের ৬ মিনিটে সেই সুযোগটা প্রায় কাজে লাগিয়ে ফেলেছিলেন এভারটনের আমাডু ওনানা। বাম পায়ের জোড়ালো শট পোস্টের বাইরে দিয়ে চলে গেলে সে যাত্রায় রক্ষা। দুই মিনিট পর আরেকটি সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। কিন্তু এবারও বল উড়ে যায় পোস্টের ওপর দিয়ে।

ম্যাচের ১৯ মিনিটে ডারউইন নুনেজের হেড লক্ষ্যে থাকেনি। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ‘ঢুসকাণ্ডে’ তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। ৪০ মিনিটে মোহাম্মদ সালাহর বানানো বলও জালে পাঠাতে ব্যর্থ হন তিনি। ৪৩ মিনিটে নুনেজের ডানপায়ের জোড়ালো শট রুখে দেন এভারটন গোলরক্ষক, ফিরতি শট লুইস দিয়াজ বল গোলমুখে রাখতে পারেনি।

প্রথমার্ধে বেশকিছু সুযোগ তৈরি করতে পারলেও গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর নতুন উদ্যোমে মাঠে নামে অলরেডরা। দ্বিতীয়ার্ধ্বের শুরুর ২০ মিনিটে তিনটি দুর্দান্ত সেইভ করেন পিকফোর্ড। রবার্তো ফিরিমিনোর দুর্দান্ত ডান পায়ের শট ঠেকানোর পর, কর্ণারের কিক থেকে নেওয়া হেডও রুখে দেন। পরে ফ্যাবিনহোর নিচু শটও থামিয়ে দিয়ে গোলশূন্য রাখে স্কোরলাইন।

আক্রমণের পর আক্রমণের পসরা সাজানো লিভারপুলই বরং পিছিয়ে পড়ে ৬৯ মিনিটে। নেইল মাওফাইয়ের বানানো বল অ্যালিসন বেকারকে পরাস্ত করে জালে জড়ান কনোর কোডেই। কিন্তু ভিআরের সাহায্যে বাতিল হয় সেই গোল। ইংলিশ ফুটবলারকে অফসাইড না ধরলে এগিয়ে যেত ফ্রাঙ্ক ল্যামপোর্ডের দল।

Reneta

বাকি সময়ে গোল পেতে মরিয়া হয়ে ওঠে সালাহ-দিয়াজরা। ৮৭ মিনিটে সালাহর পাস থেকে নেওয়া ফিরিমিনোর শট রুখে দেন পিকফোর্ড। যোগ করা সময়ে বাম পায়ে দুর্দান্ত এক শট নেন সালাহ। মিশরীয় ফরোয়ার্ডের শট শুরুতে এভারটনের গোলরক্ষকের হাতে লেগে পরে পোস্টের বাধায় দিক হারায়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতে থামে মার্সিসাইড ডার্বি।

ফুলহ্যাম, ক্রিস্টাল প্যালেসের পর এভারটনের বিপক্ষেও পূর্ণ পয়েন্ট তুলতে ব্যর্থ হয়েছে লিভারপুল। শুরুর ৬ ম্যাচে ৯ পয়েন্ট তুলে অলরেডরা আছে টেবিলের ৫ নম্বরে। শীর্ষে ১৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল। দুইয়ে ৩ পয়েংন্ট নিয়ে ম্যানসিটি। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এভারটননুনেজপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চা শ্রমিকদের ঘর করে দিতে প্রধানমন্ত্রীর আশ্বাস

পরবর্তী

বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’ মুক্তি দিতে আগ্রহী প্রযোজক

পরবর্তী

বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’ মুক্তি দিতে আগ্রহী প্রযোজক

অত্যাচারী আওয়ামী লীগ সরকার রক্ষা পাবে না: মির্জা ফখরুল

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT