চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯-০ ব্যবধানকে ‘কাকতালীয়’ ভাবছেন ক্লপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

এমনভাবে ফিরে আসতে কে না চাইবে! প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে ৯-০ গোলে বিধ্বস্ত করার আগে দুই ড্রয়ে মৌসুমে বাজে শুরু, সেটায় খানিকটা তেতো ঢেলে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হার। কিন্তু অলরেডরা নিজেদের দুর্দান্ত রূপেই ফিরেছেন, গড়েছেন ইতিহাস। সেই সাফল্যকেও কিছুটা কাকতাল মনে করছেন ইয়ুর্গেন ক্লপ।

লিভারপুলের বস মনে করেন, এমন গোলবন্যার ম্যাচ সচারচার ঘটে না। এমনকি সামনে আবার কবে ঘটবে সেটা নিয়েও জার্মান কোচের মনে শঙ্কা, ‘৯-০, এটা অদ্ভুদ ফলাফল। এটা সচারচার ঘটবে না। দারুণ কম্বিশনের দিনে আমরা এটা করেছি, এটা সম্ভবত আর ঘটবেই না। এটা খুব বেশি পরিমানের কাকতাল বিষয় ছিল।’

বোর্নমাউথের বিপক্ষে ৯-০ ব্যবধানের জয় লিভারপুলের ইতিহাসের বড় জয়। প্রিমিয়ার লিগেও এটি যৌথভাবে সবচেয়ে বড় জয়। ক্লপের ভাষ্যের ‘অসাধ্য’ কাজটি আগে তিনবার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড (দুবার) ও লেস্টার সিটি। ১৯৯৫ সালে তারা ইপসউইচ টাউনের বিপক্ষে জিতেছিল ৯-০ গোলে। দ্বিতীয়বার ২০২১ সালে একই ব্যবধানে হারিয়েছে সাউদাম্পটনকে ২০২১ সালে। ২০১৯ সালে লেস্টার সিটি সাউদাম্পটনের জালে ঢুকিয়েছিল ৯ গোল।

Banglabid

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ে খুশি ক্লপ। নিজেদের ফিরে পেয়েও উৎফুল্ল অলরেডদের কোচ। তবে তার মনে শঙ্কা ছিল, ‘তারা যদি একটা গোল করত, অসাধারণ এক বিকেলে সেটা তেতো স্বাদ এনে দিতো।’ ক্লপ বলেছেন, ‘নিজেদের প্রমাণ করার বিষয় ছিল। আমরা যেভাবে শুরু করেছি, ভালো লেগেছে। রক্ষণে আটকে থাকিনি, তাদের চাপে রেখেছি। দ্রুতই গোল পেয়েছি এবং গোল পাওয়ার জন্যই খেলে গেছি।’

অ্যানফিল্ডে রেকর্ড গড়ার রাতে রবার্তো ফিরমিনো করেছেন দুই গোল। ব্রাজিলিয়ান তারকার নামের পাশে আছে তিনটি অ্যাসিস্টও। দুটি গোল করেছেন লুইস দিয়াজ। একটি করে গোল এসেছে হার্ভি এলিয়ট, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ড, ভার্জিল ফন ডাইক ও ফ্যাবিও কারবাইয়ো। অন্যটি এসেছে ক্রিস মেম্পহামের আত্মঘাতীতে। ক্ষুধার্ত বাঘ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই কাল বুঝিয়ে দিয়েছে ক্লপের শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডক্লপপ্রিমিয়ার লিগবোর্নমাউথলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

আগস্ট ১৫, ২০২৬

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT