চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের আরেক বড় শহর পতনের মুখে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ২৯, জুন ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার হামলায় প্রবল প্রতিরোধ গড়ে তুললেও গত শনিবার পূর্ব ইউক্রেনের সেভেরোদনেৎস্ক শহরের দখল হারিয়েছে কিয়েভ। দখল নিশ্চিত হওয়ার পর মস্কো মনোযোগ দিয়েছে লিসিচানস্কের দিকে।

সিভেরস্কি দোনেৎস নদীর তীরে অবস্থিত লিসিচানস্কে শহরে ধারাবাহিক রুশ কামান হামলায় মঙ্গলবার ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। পূর্বের লুহানস্ক প্রদেশে এটাই ইউক্রেনের দখলে থাকা সর্বশেষ বড় শহর।

বিশ্লেষকদের মতে, লিসিচানস্ক এখন ক্রেমলিনের মূল লক্ষ্য। এ শহর দখল নিতে পারলেই পুরো লুহানস্কের দখল চলে আসবে মস্কোর কাছে।

লুহানস্কের গভর্নর সের্হেই গাইদাই বলেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সোমবার লিসিচানস্কে ৮ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। শহরটির দখল এখনো ইউক্রেনের বাহিনীর হাতে, তবে খুব শিগগির এর পতন হতে পারে।

গাইদাই এর মতে, রুশ বাহিনী এ যুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ ঢালছে।

রয়টার্সের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তারা (রাশিয়া) এ শহরের দখল নেওয়ার জন্য খুবই আগ্রহী এবং শুধুমাত্র এ কারণে তারা রিজার্ভ থেকেও অনেক সেনা ও সামরিক উপকরণ এখানে পাঠাচ্ছে। ‘আমরা শুধু একটি শহর রক্ষার জন্য পুরো সেনাবাহিনী হারাতে চাই না’, যোগ করেন তিনি।

Reneta

লুহানস্ক গণপ্রজাতন্ত্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোদিয়ান মিরোশনিক জানান, রুশ সেনা এবং তাদের লুহানস্ক প্রজাতন্ত্রের মিত্ররা পশ্চিমের লিসিচানস্কের দিকে এগিয়ে যাচ্ছে। শহরের স্টেডিয়ামের আশেপাশের সড়কগুলোতে লড়াই চলছে।

এছাড়াও, শহরের চারপাশের বেশকিছু গ্রামেও যুদ্ধ চলছিল। রুশ ও মিত্রবাহিনী লিসিচানস্কের তেল পরিশোধনাগারে প্রবেশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় রাষ্ট্রদূত মিরোশনিক জানান, এই তেল পরিশোধনাগারেই ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী অবস্থান নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনরাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT