চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০০ উইকেটে তৃতীয় অস্ট্রেলিয়ান লায়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ান ক্রিকেটার উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে লর্ডসে টানা ১০০ টেস্ট খেলার রেকর্ড গড়ার ম্যাচে চোটে ছিটকে পড়েছিলেন নাথান লায়ন। ফিরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গড়লেন ৫০০ উইকেটের এলিট ক্লাবে পৌঁছার রেকর্ড। টেস্টে ৫০০ বা তার বেশি উইকেট নেয়া অষ্টম বোলার এখন অস্ট্রেলিয়ার অফস্পিনার। লায়নের আগে অজিদের প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ার্ন ও সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রার আছে অস্ট্রেলিয়ান হিসেবে পাঁচশর বেশি উইকেট নেয়ার কীর্তি।

রোববার ২৮তম ওভারের প্রথম বল, ৭৯ রানে ৬ উইকেট হারানো পাকিস্তানের ব্যাটার ফাহিম আশরাফ মোকাবেলার জন্য প্রস্তুত হন। লায়নের করা বলটি ফাহিমের প্যাডে লাগে। অস্ট্রেলিয়ানদের জোরাল আবেদনে প্রথমে সাড়া দেননি রিচার্ড ইলিংওয়ার্থ। রিভিউ নিয়ে দেখা যায় বল স্টাম্প লাইনে আছে, পরিবর্তন হয় আম্পায়ারের সিদ্ধান্ত। টেস্টে ৫০০তম উইকেটের দেখা পান লায়ন।

৪৯৬ উইকেটে থাকা লায়ন প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে ৪৯৯তে পৌঁছান। ৩৬ বর্ষী তারকার মাইলফলকে পৌঁছাতেও আর অপেক্ষা করতে হল না। আমের জামালকে আউট করে ৫০১ উইকেটে থেকে ম্যাচ শেষ করেছেন।

Banglabid

৫০০ বা তার বেশি উইকেট নেয়া তৃতীয় অস্ট্রেলিয়ান লায়ন। তার আগে এলিট ক্লাবে ঢুকেছেন ওয়ার্ন, ১০৮ ম্যাচ খেলে কীর্তিটি গড়েছিলেন। দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে নাম তুলেছিলেন পেসার ম্যাকগ্রা এবং খেলেছিলেন ১১০ ম্যাচ।

৫০০ উইকেট নিতে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৮৭ ম্যাচ খেলে তিনি মাইলফলকে পৌঁছেছিলেন। দুইয়ে ভারতের সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোর্টনি ওয়ালশ এবং ইংল্যান্ডের দুই পেসার জেমস অ্যান্ডারসন ও সাবেক স্টুয়ার্ট ব্রডের ৫০০ উইকেট পেরোনোর কীর্তি রয়েছে।

মুরালিধরন ৮০০ উইকেটে ক্যারিয়ার শেষ করেছেন। ওয়ার্নের ৭০৮টি, অ্যান্ডারসনের ৬৯০টি, কুম্বলের উইকেট আছে ৬১৯টি। ৬০৪ উইকেট নিয়ে পাঁচে ব্রড, ৫৬৩ উইকেটে ছয়ে ম্যাকগ্রা এবং ওয়ালশের উইকেট ৫১৯টি। কেবল অ্যান্ডারসনই এই কীর্তিমানদের মধ্যে খেলা চালিয়ে যাচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইলিংওয়ার্থওয়ার্নপাকিস্তানফাহিমমুরালিধরনম্যাকগ্রালর্ডসলায়নলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT