চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিলের বিপক্ষে এমবাপে-নেইমার-মেসিদের গোল উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
পল পগবা ও তার সতীর্থরা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ৮৭ মিনিট, নেইমারের বাড়ানো বল থেকে দারুণ শটে লিলের জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক আদায় করেন কিলিয়ানে এমবাপে। দারুণ এই গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ৭-১ ব্যবধানে জয় তুলে পিএসজি আছে টেবিলের শীর্ষে। পিএসজির গোল উৎসবের ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছেন নেইমারও। ১টি করে গোল করেছেন মেসি ও হাকিমি।

গত ম্যাচের পরপরই মেসি-নেইমার-এমবাপে ত্রয়ীর সম্পর্কের তিক্ততা নিয়ে কথা ওঠে গণমাধ্যমে। তবে মাঠে নেমে তার ছিটে ফোঁটাও সমর্থকদের বুঝতে দেয়নি সময়ের সেরা ত্রয়ী। ম্যাচ শুরুর ১ মিনিটের মাথায় মেসির বাড়ানো বলে বল জালে পাঠান এমবাপে। সেই থেকে শুরু যা চলেছে ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত। পুরো ম্যাচে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করেও পিএসজির গোল উৎসব ঠেকাতে পারেনি লিলে।

প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতে পিএসজি সময় নেয় ২৬ মিনিট। মেনডেসের বাড়ানো বল জালে পাঠান মেসি। এরপর ৩৯ মিনিটে নেইমারের বাড়ানো বলে গোল করেন হাকিমি। খানিক বাদেই গোল পান নেইমার। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসি জায়ান্টরা।

Banglabid

বিরতি থেকে নেমে গোলের শুরুটা করেন নেইমার। তাকে বল বাড়িয়ে দিয়ে জোড়া গোল আদায় করতে সাহায্য করেন হাকিমি। এর দুই মিনিট পর এক গোল হজমও করতে হয় পিএসজিকে। পিএসজির অতি আক্রমণাত্মক ফুটবলের সুযোগ নিয়ে রক্ষণভাগ খালি পেয়ে দ্রুত সামনে ওঠে ব্যবধান কমান বামবা।

এরপর ফের ৬৬ মিনিটে নেইমারের বাড়ানো বল জালে পাঠান এমবাপে। লিলের জালে শেষ পেরেক ঠুকনে ৮৭ মিনিটে। এবারও অ্যাসিস্ট নেইমারের। তিক্ত সম্পর্কটা যে কেবল মাঠের বাইরে বুঝিয়ে দেন নেইমার-এমবাপে। ম্যাচে ৭-১ গোলে জয় পায় পিএসজি। দারুণ জয়ে নিজের সন্তুষ্টির কথা জানান পিএসজি কোচ গালতিয়ের।

‘একটি দুর্দান্ত সন্ধ্যা ছিল। এ জয়ে আমি খুবই সন্তুষ্ট। ম্যাচে ফুটবলাররা অনেক মজা করেছিল যা দারুণ ব্যাপার। ফুটবলারদের মধ্যে দৃঢ় সংযোগ, সু-সম্পর্ক, দল হয়ে খেলার ইচ্ছা রয়েছে। তারা কেউ ব্যক্তিগতভাবে খেলে না। প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। কিন্তু আমি দেখতে পেলাম ফুটবলাররা খুব কমই দুই ভাগে বিভক্ত হয়েছিল। সবাই এই দুর্দান্ত জয়ে অবদান রেখেছে। আজ রাতটি পিএসজির জন্য একটি সুন্দর চিত্র।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেগালতিয়েরনেইমারপিএসজিফ্রেঞ্চ লিগ ওয়ানমেসিলিড স্পোর্টসলিলেহাকিমি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় প্রতিষ্ঠান ও মধ্যস্বত্বভোগীরা ডিমের দাম বাড়িয়েছে

পরবর্তী

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশী শিক্ষার্থী নিহত

পরবর্তী
দুই বাংলাদেশি শিক্ষার্থী স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণের পর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশী শিক্ষার্থী নিহত

চা শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে কর্মস্থলে ফিরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT