চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহবধূ হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড 

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৩:৫২ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২২
অপরাধ, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ হত্যা মামলায় দুই সহোদর ভাইয়ের যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে জেলার ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামে ২০০৮ সালের ২ অক্টোবর দিবাগত রাতে নিজ বাড়িতে মোমিনের স্ত্রী হাছিনা (৩৯) তার ছোট ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন।

রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে বাড়ির প্রাচীর টপকিয়ে প্রতিবেশী আওলাদ ও দুলাল তার শয়ন ঘরে প্রবেশ করে তাকে গলাটিপে হত্যা করে। এ সময় নিহতের ছোট ছেলে মেহেদী আসামিদের চিনে ফেলে। এ ঘটনায় নিহতের শ্বশুর কেরবান আলী সরদার বাদী হয়ে ২০০৮ সালের  ৩ অক্টোবর প্রতিবেশী মৃত আঃ ছালামের ছেলে, জহুরুল হোসেন, দুলাল হোসেন ও আওলাদ হোসেনের নাম উল্লেখ করে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই আব্দুল হান্নান মিয়া ২০০৯ সালের ২৬ জানুয়ারি আদালতে তিন সহোদর ভাইয়ের মধ্যে জহুরুল হোসেনের নাম বাদ দিয়ে দুলাল হোসেন ও আওলাদ হোসেনের নামে অভিযোগ পত্র দাখিল করেন। মামলা চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে  আজ রোববার দুপুরে ওই দুই সহোদর ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম।

মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা বলেন, মামলার এ রায়ে আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করবো।

Reneta

মামলার বাদী পক্ষের সরকারি কৌশলী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম দুই সহোদর ভাইকে প্রতিবেশী গৃহবধূকে হত্যার অভিযোগে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহবধূ হত্যাযাবজ্জীবন কারাদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমুদ্র নিরাপত্তা জোরদারে চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে ত্রাণ সহায়তার জন্য চীনকে ভেনেজুয়েলার ধন্যবাদ

জুলাই ৭, ২০২৬

গোপালগঞ্জে শিশু মাহফুজ হত্যা মামলায় আপন তিন ভাইকে মৃত্যুদণ্ড

জুলাই ৭, ২০২৬

দেশজুড়ে আনসার-ভিডিপির প্রযুক্তি নির্ভর সেবা দিবে গ্রামীণফোন

জুলাই ৭, ২০২৬

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT