চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভান্ডোভস্কি যত বড় তারকা তারচেয়েও বেশি নম্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনায় এসে ঘুরেফিরে সব শিরোপা জেতার কথা বারবার বলছেন রবার্ট লেভান্ডোভস্কি। দীর্ঘদিনের ডেরা বায়ার্ন মিউনিখ ছেড়ে স্পেনে নতুন কোচ-সতীর্থ-পরিবেশে মানিয়েও নিয়েছেন। জাভি হার্নান্দেজ কদিনে পোলিশ স্ট্রাইকারকে পর্যবেক্ষণও করে নিয়েছেন। বার্সা কোচের মতে, লেভা যত বড় খেলোয়াড় তারচেয়েও বেশি নম্র এবং পেশাদার।

দলবদলের বাজারে সব গুঞ্জনের সমাধান টেনে গত সপ্তাহে কাতালান ক্লাবে এসে পড়েছেন ৩৩ বর্ষী লেভা। ন্যু ক্যাম্পে সেরেছেন ৩ বছরের চুক্তি। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলারকে শিষ্য পেয়ে খুশি জাভি।

‘আমার মতে, লেভান্ডোভস্কি বড় তারকা। শুধু বড় তারকাই নয়, সে অনেক নম্র আর পেশাদার। নিজের পজিশনে বর্তমানে তিনি সেরাদের একজন, আমাদের অনেক সাহায্য করবেন। তার মানিয়ে নেয়ার ক্ষমতা ও পেশাদারিত্ব সবকিছুই দুর্দান্ত।’

কাতালানদের কোচ জাভি আশাবাদী লেভার এসব গুণ ক্লাবকে অনেককিছু অর্জনে সাহায্য করবে। এই চুক্তিতে অসম্ভব খুশি হয়েছেন জাভি, ‘আমার মনে হয়, লেভাকে চুক্তি করানোর ফলে দল অনেক দুর্দান্ত করবে। আমি নিজেও তাকে দলে পেয়ে সত্যিই খুশি।’

ক্লাবের সঙ্গে নানা জটিলতার পর শর্তসাপেক্ষে বার্সেলোনায় এসেছেন লেভা। এককালীন ৪ কোটি ৫০ লাখ ইউরো এবং শর্তানুযায়ী আরও ৫০ লাখ ইউরোতে তাকে ছেড়ে দিয়েছে বায়ার্ন।

বার্সার জার্সিতে ইতিমধ্যেই অভিষেক হয়ে গেছে লেভার। প্রাক-মৌসুমে যুক্তরাষ্ট্র ট্যুরে মঙ্গলবার রাতে জুভেন্টাসের বিপক্ষে নামবে বার্সেলোনা, এই ম্যাচে অভিষেক গোল পেতে মুখিয়ে জাভির ‘নম্র’ শিষ্য লেভান্ডোভস্কি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিপোল্যান্ডবায়ার্ন মিউনিখবার্সেলোনালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT