চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন প্রেমে মজেছেন ডিক্যাপ্রিও, কে এই প্রেমিকা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৩
বিনোদন
A A

অভিনয় ও সিনেমার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বরাবরই বেশ আলোচনায় থাকেন হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। তার প্রেম ও ডেটিং ঘিরে যেন তার ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষই হয় না। বিগত কয়েক মাসে একাধিক প্রেম ও ডেটিংয়ের গুঞ্জনে শিরোনাম হয়েছেন এই মহাতারকা। এবার তারকার নাম জড়ালো ইতালিয়ান মডেল ভিটোরিয়া চেরেত্তির সঙ্গে।

পেজ সিক্সের একটি নতুন প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সান্তা বারবারার রাস্তায় লিওনার্দো এবং ভিটোরিয়া আইসক্রিম এবং আইসড কফি খাচ্ছেন। যা প্রকাশ্যে আসতেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

প্রকাশ্যে আসা ছবিগুলোতে দেখা গেছে ৪৮ বছর বয়সী লিওনার্দো একটি সাদা টি-শার্ট এবং বেইজ কার্গো শর্টস পরেছিলেন। অপরদিকে ২৫ বছর বয়সী ইতালীয় মডেল লম্বা হাতা শার্ট এবং কালো বাইক শর্টস পরেছিলেন। হাতে একটি নীল হ্যান্ডব্যাগ ধরে রেখেছিলেন ভিটোরিয়া। রাস্তায় বরফযুক্ত কফির কাপ নিয়ে দুজনকে একসঙ্গে হাঁটতে দেখা গেছে।

গেল বছর লিওনার্দো তার বান্ধবী ক্যামিলা মররোনের সাথে চার বছরের সম্পর্ক শেষ করেছেন। এরপর থেকেই গত কয়েক মাসে বেশ কয়েকজন নারীর সঙ্গে নাম উঠে এসেছে টাইটানিক তারকার। কিছু দিন আগেও লিওনার্দোকে ৩২ বছর বয়সী অ্যারাবেলা চির সঙ্গে ভূমধ্যসাগরে ভ্রমণ করতে দেখা গেছে।

এছাড়াও গত মাসে হ্যাম্পটনে লিওকে পার্টি করতে দেখা গেছে কথিত প্রেমিকা সুপারমডেল গিগি হাদিদের সঙ্গে। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ হয়েছে যে, লিও তার কথিত প্রেমিকা হাদিদের সঙ্গে নিজের রোম্যান্সকে পুনরায় এগিয়ে নিতে চান। এছাড়াও সম্প্রতি লিওনার্দোকে সার্ডিনিয়ার একটি ইয়টে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মডেল নীলম গিলের সাথেও দেখা গেছে। যদিও নীলম জানিয়েছিলেন যে, তিনি লিওর বন্ধুর সঙ্গে সম্পর্কে রয়েছেন।

লিওনার্দোকে সামনে দেখা যাবে মার্টিন স্কোরসেসের ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ ছবিতে। ছবিটিতে আরও অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, জেসি প্লেমন্স, ব্রেন্ডন ফ্রেজার এবং লিলি গ্ল্যাডস্টোন। এটি ৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Reneta

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেমভিটোরিয়া চেরেত্তিলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টি থেকে রক্ষা পেতে চায়ের দোকানে, সেখানেই বজ্রপাতে নিহত ২

আগস্ট ২, ২০২৬

জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই গ্রাফিতি কার্যক্রম

আগস্ট ২, ২০২৬

অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের বিপদে ফেলে রেখে গেছে: অভিযোগ

আগস্ট ২, ২০২৬

‘আই লাভ ইউ, রোজ কিয়ামতের দিনও আমি ওকে এটাই বলব’

আগস্ট ২, ২০২৬

দুবাইয়ে বেনজীর জামিনে মুক্ত, জানে না পুলিশ

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT