বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল জিজি হাদিদের প্রেমে মজেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তবে এবার জানা গেল, সম্পর্কের ব্যাপারে একেবারেই ‘সিরিয়াস’ ছিলেন না জিজি। তাই জিজির সঙ্গে সম্পর্ক না এগিয়ে নতুন প্রেমে মজেছেন ‘টাইটানিক’ অভিনেতা।
সম্প্রতি হলিউড অভিনেত্রী ও মডেল ভিক্টোরিয়া লামাসের সঙ্গে ডিনারে যেতে দেখা গেছে অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে। ২৩ বছর বয়সী ভিক্টোরিয়া অভিনেতার থেকে ২৫ বছরের ছোট। গত এক সপ্তাহে তিনবার একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে।
সর্বশেষ মঙ্গলবার ডিক্যাপ্রিও ও ভিক্টোরিয়াকে ‘দ্য বার্ডস স্ট্রিটস ক্লাব’-এ দেখা গিয়েছে। খবরটি জানিয়েছে ‘পিপল’।
অস্কারজয়ী অভিনেতার নামে হলিউডে একটি গুজব প্রচলিত রয়েছে। আর তা হলো ডিক্যাপ্রিও ২৫ বছরের কম বয়সী নারীদের সঙ্গেই ডেটিং করেন। সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা মরোনের ২৫ তম জন্মদিনের পরে তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ডিক্যাপ্রিওর। এরপর ২৭ বছর বয়সী সুপারমডেল জিজি হাদিদের সঙ্গে ডেটিং করার গুঞ্জন শোনা যায়। তবে জানা গেছে সেই সম্পর্কও ভেঙে গেছে। এর মধ্যেই সামনে এলো অভিনেত্রী ও মডেল ভিক্টোরিয়া লামাসের নাম।
সূত্র: ডেইলি মেল







