চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুপ্রেরণা ডিক্যাপ্রিও, শাহরুখের জন্য লিখতে চান গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২১
বিনোদন
A A

ব্রিটিশ গায়ক হার্ভের নতুন গান ‘ওয়ান ডে টু নাইটস’ এখন বিশ্ব মাতাচ্ছে। এক সাক্ষাৎকারে জনপ্রিয় এই শিল্পী জানিয়েছেন তার নতুন গানের পরিকল্পনা, গানের পেছনে হলিউডের অনুপ্রেরণা এবং শাহরুখের জন্য গান লেখার পরিকল্পনার কথা।

বয়স মাত্র ২২ বছর। এই বয়সেই পুরো বিশ্ব জুড়ে অগণিত ফ্যান-ফলোয়ার হার্ভের। ইটাইমসে দেয়া সাক্ষাৎকারে হার্ভেকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বিনয়ের সঙ্গে তিনি বলেন, ‘এক মিলিয়ন বছরেও কখনও ভাবিনি যে এত মানুষ আমার গান পছন্দ করবেন। আমি সবসময়েই বিশ্ব ঘুরে দেখতে চেয়েছি এবং গান লিখতে চেয়েছি। তবে ক্যারিয়ার নয়, ভেবেছিলাম শখ হিসেবেই কাজটি করবো। তবে এখন গানই আমার ফুল টাইম চাকরীতে পরিণত হয়েছে। নিজেকে সৌভাগ্যবান মনে হয়।’

নতুন ডান্স ট্র্যাকটি সম্পর্কে জিজ্ঞেস করা হলে হার্ভে বলেন, ‘গানটি কয়েক মাস আগে লিখেছিলাম। মহামারীর মাঝামাঝি সময়ে। মনে আছে, স্টুডিওতে হেঁটে যেতাম। চাইতাম খুব স্লো অ্যাকোস্টিক ব্যালাড লেখার। সেরকম ভাবে শুরুও করেছিলাম। কিন্তু কীভাবে জানি নাচের গান হয়ে গেল। গানের দুর্ঘটনায় বিশ্বাস করি। তাই বিষয়টি মেনে নিয়েছি। আমার মনে হয় এই দুঃসময়ে সবারই এমন একটি নাচের গানের প্রয়োজন ছিল।’

‘ওয়ান ডে টু নাইটস’ এর মিউজিক ভিডিওটি অনেকের কাছেই ‘ওলফ অব ওয়াল স্ট্রিট’ এর অনুপ্রেরণায় তৈরি মনে হয়েছে। এমনকি লিওনার্দো ডিক্যাপ্রিও ও মারগট রবির দৃশ্যটিও হুবহু তৈরি করা হয়েছে। এই প্রসঙ্গে জিজ্ঞেস করায় গায়ক বলেন, ‘আমি লিওকে ভালোবাসি! তিনি আমার অনুপ্রেরণা। আমি তার সিনেমা ভালোবাসি, তার স্টাইল পছন্দ করি। আর আমি সবসময়েই অভিনেতা হতে চাইতাম মনে মনে। ‘ওলফ অব ওয়াল স্ট্রিট’ আমার সবচেয়ে প্রিয় সিনেমাগুলোর একটি। আর আমি মিউজিক ভিডিওতে স্যুট পরতে চেয়েছিলাম। তাই দুইয়ে মিলে গেছে।’

অভিনয় করা-র পরিকল্পনা আছে কিনা জিজ্ঞেস করায় শিল্পী বলেন, ‘অবশ্যই সুযোগ পেলে করবো। সংগীত নির্ভর সিনেমা হলে আরও ভালো হয়। দ্য গ্রেটেস্ট শোম্যান-এ অংশ নেয়ার ইচ্ছা আছে আমার।

হার্ভে আরও বলেন, ‘বলিউড সিনেমাতে কাজের সুযোগ পেলেও করতে চাই। আমি যখন শেষবার গিয়েছিলাম, শাহরুখ খানের সম্পর্কে শুনেছি। তাই তার যদি সিনেমায় কোনো গানের প্রয়োজন হয়, আমি আছি!’

Reneta

হার্ভে জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে এই মুহূর্তে যাওয়া সম্ভব না হলেও সব ঠিকঠাক হলে অবশ্যই ভারত সফরে যাবেন তিনি। -টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানডিক্যাপ্রিওলিঁওলিড বিনোদনসিনেমাহার্ভে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT