আদালত

সরকারি খরচে ১২ লক্ষাধিক ব্যক্তিকে আইনি সহায়তা

জাতীয় মানবাধিকার কমিশনের লোগো, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় মানবাধিকার কমিশনের লোগো, দুই মানব figure হাতে scales ধরে, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, অসচ্ছল বিচার প্রার্থীদের ৪ লাখ ৩৫ হাজার ৩৩২টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচে এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯ হাজার ৫২৯ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১০ লাখ ১২ হাজার ৭৭৭ জন এবং ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৪৪৮ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের (টোল ফ্রি-১৬৪৩০) মাধ্যমে এক লাখ ৮৯ হাজার ৮৯৬ জনকে সেবা দেওয়া হয়।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

বিষয়:আইনি সহায়তা লিগ্যাল এইড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…