চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গেল স্ক্রিনে শাকিবের ‘লিডার’ এর দাপট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

ঈদ উপলক্ষ্যে ১০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’। দর্শকদের আগ্রহের তুঙ্গে থাকা ছবিটি প্রথমদিন থেকেই হুমড়ি খেয়ে দেখছে দর্শক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবের ভক্তরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে ছবি ও ভিডিও পোস্ট দিচ্ছেন। ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটিতে দুপুরের শোতে ‘বেশ ভালো’ ওপেনিং দিয়েছে ‘লিডার’।

এদিকে, সিলেটের শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, ঢাকার মধুমিতা, চিত্রামহল, খুলনার ডুমুরিয়া হলগুলোতে শাকিব খান ঝড় তুলেছেন।

এসব সিনেমা হলমালিকরা বলছেন, বহুদিন পর তাদের হলে হাউজফুল যাচ্ছে। দর্শকরা লিডার দেখে তৃপ্তি পাচ্ছে।

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, প্রথমদিনে দর্শকদের প্রত্যাশিত সাড়া পাচ্ছি। প্রচুর ইয়াং ক্রাউড আসছে। দর্শকরা ছবি দেখে হতাশ হচ্ছে না।

Reneta

ছোট ছোট ভিডিওতে দেখা যাচ্ছে, শত শত দর্শক লাইনে দাঁড়িয়ে হলে ঢুকছেন। মর্নিং শো দেখে অনেকেই আবার দ্বিতীয় শো দেখার ইচ্ছে পোষণ করছেন। সেইসব ভিডিও দুপুর থেকে ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে, শাকিব খানের ছবি হওয়ায় দর্শকদের বাড়তি চাপ সামলাতে পারছে না সিনেমা হল কর্তৃপক্ষ। ঈদের দিন তিনটার শোতে সেখানে ‘লিডার’ দেখতে গিয়ে টিকিট না পেয়ে অনেকে ফিরে গেছেন বলে জানিয়েছন কেউ কেউ।

জানা যায়, ‘লিডার’ দেখতে আসন সংখ্যার তুলনায় বাড়তি দর্শক ভিড় করেন হলের সামনে। বেশকিছু দর্শক টিকেট না পেয়ে উত্তেজিত হয়ে পড়েন বলেও দাবি হল কর্তৃপক্ষের। অনেকেই আবার সন্ধ্যার শো’র টিকেট দুপুরেই কিনে নিচ্ছেন।

‘লিডার’ পরিচালনা করেন তপু। তিনি বলেন, ঈদের মর্নিং শো সহ সবখান থেকে সবগুলো শোয়ের খুব ভালো সাড়া পাচ্ছি। এই অভিজ্ঞতা আমার আগে ছিল না। মানুষের এমন সাড়ায় আমি আবেগ আপ্লুত হচ্ছি।

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। প্রতিবাদ, সাধারণ মানুষের মধ্যে জাগরণ, অনিয়ম আর সামাজিক সচেতনতার গল্পে নির্মিত তপু খান পরিচালিত প্রথম ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রীতিমাসুম বাশারমিলি বাশারমিশা সওদাগররিমু রেজা খন্দকারলিড বিনোদনলিডারশহীদুজ্জামান সেলিমশাকিবশাকিব খানসমু চৌধুরীসীমান্তসুব্রত
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT