চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়নদের দেখতে রাজপথে জনতার ঢল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ন ২১, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ঘড়ির কাটায় তখন বিকেল সাড়ে ৩টা। বিমানবন্দর থেকে বাফুফের পথে রওনা দেয় চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ছাদখোলা বাস। গন্তব্য পৌঁছাতে অবশ্য তাদের দীর্ঘ সময়ই লাগছে।

রাস্তার দু-ধারের জন সমাগম প্রতিবন্ধকতা তৈরি করছে। হাততালি আর স্লোগানে স্লোগানে গলা চড়ানো সমর্থকদের ভিড় ঠেলে বাস এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে রাজপথ।

বিকেল ৫টা ১৫ মিনিট অবধি মেয়েদের বহনকারী বাস কেবল মহাখালী ফ্লাইওভারে উঠতে পেরেছে। এর মাঝে দুই ফুটবলার অসুস্থ হয়ে পড়ায় তাদের অ্যাম্বুলেন্সে করে নেয়া হয়েছে হাসপাতালে।

ছাদখোলা বাসে থাকা সানজিদা-সাবিনারা অবশ্য সময়গুলো বেশ উপভোগ করছেন। বারবার হাত নেড়ে সবার অভিবাদন গ্রহণ করছেন তারা। কেউ কেউ জনতাকে লক্ষ্য করে ফুল ছিটিয়ে দিচ্ছে।

ট্রফি নিয়ে মারিয়া মান্ডা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমারা ফেসবুক লাইভে এসে আনন্দ ভাগাভাগি করছেন। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও জয়ের আনন্দকে তা ম্লান করতে পারেনি একটুও।

এর আগে দুপুর দেড়টার সময় নেপাল থেকে ফেরেন চ্যাম্পিয়নরা। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা, কেক কাটা শেষে ছাদখোলা বাসে বাফুফে ভবনের পথে রওনা হন তারা।

Reneta

দেশের মাটিতে পা রাখার দেড়ঘণ্টা পর ছাদখোলা বাসে ওঠেন সাবিনা-কৃষ্ণারা। কিছুটা পথ নির্বিঘ্নে পার হওয়ার পর বনানী ফ্লাইওভারের কাছে এসে বাস পড়ে জ্যামের মুখে। উৎসুক জনতার ভিড়ের মধ্যে তারপর থেকে খানিক বিরতি দিয়ে এগোচ্ছে লাল-সবুজদের বাস।

তহুরা-রূপনাদের ছাদখোলা বাসটি কাকলি, জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণী-তেজগাঁও-মৌচাক ঘুরে কাকরাইল যাবে। সেখান থেকে ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর দিয়ে মতিঝিলে বাফুফে ভবনে পৌঁছবে।

বাফুফেতে চ্যাম্পিয়ন কন্যাদের বরণ করবেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির প্রধান কাজী সালাউদ্দিন। হবে ফটো সেশন। শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরা লাল-সবুজের দল।

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষ্ণাছাদখোলা বাসবাফুফেলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ-২০২২সাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দেবে সরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইনের সংশোধন নিয়ে বিদায়ী অন্তবর্তী সরকারের প্রহসন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

৯০ শতাংশ পণ্য রপ্তানিতে ‘শূন্য শুল্ক’ সুবিধা দেবে যুক্তরাষ্ট্র: বাণিজ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

আইস্ক্রিনে আসছে ইতিহাস সৃষ্টি করা সেই ‘প্রিয়তমা’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT