চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে একই দলে সাকিব-লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

লিটন দাসের পর সাকিব আল হাসানকেও দলে টানল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামে ভিত্তিমূল্যেই তাদের নিয়েছে শাহরুখ খানের দল। সাকিবের বেস প্রাইস দেড় কোটি রুপি আর লিটনের ৫০ লাখ।

আইপিএলের ছোট পরিসরের নিলামের চূড়ান্ত তালিকায় ছিল চার বাংলাদেশি ক্রিকেটারের নাম। সাকিব, তাসকিন আহমেদ ও লিটনের নাম উঠলেও প্রথমবার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় বিডে উইকেটরক্ষক-ব্যাটারকে  প্রথম দলে টানে কলকাতা। একই দলে জায়গা পান বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব। কলকাতার হয়ে বেশ কয়েকটি আসর খেলার অভিজ্ঞতা রয়েছে এ অলরাউন্ডারের।

শুক্রবার বিকাল থেকে কোচিতে বসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বিস্ফোরক এক ইনিংস খেলেছিলেন লিটন। তাতে বাড়ে ক্ল্যাসিক ওপেনারের আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা। শুরুতে অবিক্রীত থাকলেও দ্বিতীয় সুযোগে তাকে দলে নেয় কেকেআর।

Banglabid

গতবারের মতো আইপিএলে এবারও অবিক্রীত থেকে যান বাংলাদেশের সেরা অলরাউন্ডার  সাকিব। দল পাননি গত আসরের মাঝপথে আগ্রহের কেন্দ্রে থাকা পেসার তাসকিন আহমেদও। বাংলাদেশ থেকে আইপিএল খেলা আগেই নিশ্চিত হয় মোস্তাফিজুর রহমান। এ বাঁহাতি পেসারকে রিটেইন করেছে তার দল দিল্লি ক্যাপিটালস।

দল না পাওয়া তারকা খেলোয়াড়দের তালিকাটা বেশ বড়। উইকেটরক্ষকদের মধ্যে বিক্রি হয়নি কুশল মেন্ডিস। পেসারদের ক্রিস জর্ডান, অ্যাডাম মিলনে এবং রিচি টপলে। স্পিনার আকিল হোসেন, মুজিব উর রহমান, তাবরেজ শামসি এবং অ্যাডাম জাম্পাও আছেন অবিক্রীত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩আফিফকলকাতাকারেনতাসকিননাসুমব্রুকমোস্তাফিজরাজস্থানলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT