চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনের পেনাল্টি মিসে এমবাপের অট্টহাসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাইলিয়ান এমবাপের হাসিটা দৈর্ঘ্যে-প্রস্তে এমন চওড়া হওয়াই স্বাভাবিক। খেলায় তখনও ২-১ গোলে পিছিয়ে ইংল্যান্ড। ৮৪ মিনিটে থ্রি-লায়ন্সরা পায় সমতায় ফেরার সুযোগ। কিন্তু ইংলিশদের হতাশ করে পেনাল্টিতে ব্যর্থ হন হ্যারি কেন। প্রতিপক্ষ অধিনায়কের উড়িয়ে দেয়া সেই স্পট কিক দেখে হাসিতে ফেটে পড়েন ফরাসি স্ট্রাইকার।

এমবাপের বাঁধভাঙা হাসি শেষ পর্যন্ত গড়িয়েছে ফরাসি দলেও। ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা। রোববার ম্যাচের ১৭ মিনিটে অরিলিয়ে শুয়ামেনি এগিয়ে দেয়ার পর দ্বিতীয়ার্ধে ফ্রান্সের লিড বাড়িয়ে দেন জিরুদ। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডকে সমতায় ফেরানোর পর আরেক পেনাল্টিতে ভিলেন বনেছেন ইংলিশ অধিনায়ক কেন।

আল বাইত স্টেডিয়ামে ৭৮ মিনিটে ফ্রান্সকে জিরুদ এগিয়ে দিলেও ইংলিশরা ছিল দাপুটে। সমতায় ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করেও যখন জালের দেখা পাচ্ছিলেন না কেন, তখন সাউথগেটের শিষ্যদের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ম্যাচের ৮২ মিনিটে মাউন্টকে ফাউল করে বসেন থিও। রেফারি পেনাল্টি না দিলে জোরাল আবেদন করেন ইংলিশরা। ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত আসলেও শেষঅবধি সেটি কাল হয়ে দাঁড়ায় ইংল্যান্ডের। কেন হতাশায় ডোবান।

কেনের শট গোলপোস্টের অনেকদূর দিয়ে যখন উড়ে যাচ্ছিল, তখন ক্যামেরায় ধরা পড়ে এমবাপের মুখ। তার যেন খুশি আর ধরছিল না। শিশুসুলভ অট্টহাসিতে ফেটে পড়া ফ্রেঞ্চম্যানের সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। ১৪ ডিসেম্বর মরক্কোর বিপক্ষে ফাইনালের টিকিট জোগাড়ে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেকাতার বিশ্বকাপ-2022কেনফিফা বিশ্বকাপ ইংল্যান্ডফিফা বিশ্বকাপ ফ্রান্সফিফা বিশ্বকাপ মরক্কোসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

জলবায়ু সংকট মানবজাতির জন্য বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

জুন ৫, ২০২৬

দিল্লির আগুনে নিহত ২২ জনের একজন বাংলাদেশি

জুন ৫, ২০২৬

৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

জুন ৫, ২০২৬

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT