বাংলাদেশ

আইন সচিব হলেন গোলাম রব্বানী

আইন সচিব গোলাম রব্বানী অফিসে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন সচিব গোলাম রব্বানী অফিসে বসে আছেন, পেছনে ফাইল ও অফিস সরঞ্জাম দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের চলতি দায়িত্বে থাকা সচিব মো. গোলাম রব্বানীকে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ছিলেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সচিব পদে পদায়ন করে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) গোলাম রব্বানীকে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব ও সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানীকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেয়া হয়।

বিষয়:আইন সচিব গোলাম রব্বানী প্রজ্ঞাপন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…