চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাচার হওয়া অর্থ ফেব্রুয়ারির মধ্যেই আংশিক ফেরত আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
অর্থ উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকার, বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ থেকে পাচার হওয়া অর্থ আগামী ফেব্রুয়ারির মধ্যেই আংশিকভাবে ফেরত আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে আলোচনা চলছে। ইতিমধ্যে বেশ দূর পর্যন্ত অগ্রগতি হয়েছে।

তিনি আরও জানান, আশাকরি রাজনৈতিক সরকার এই প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখবে। ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে অর্থ ফেরত আনা কঠিন হয়ে যাবে, কারণ এটি একটি আন্তর্জাতিক অনুশীলন। পাচারকারীরা নানা কৌশলে অর্থ বিদেশে সরিয়ে নিয়েছে। ফলে সেটি ফেরাতে কিছুটা সময় লাগবে।

অর্থ উপদেষ্টা আরও জানান, আতপ চালের মজুতে কিছু ঘাটতি থাকায় মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ওপেন টেন্ডারের মাধ্যমে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশ্ববর্তী দেশ হঠাৎ করে চাল রপ্তানি না করার সিদ্ধান্ত জানালে বাজারে অনিশ্চয়তা দেখা দিতে পারে, এজন্য আগেভাগেই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমদানি করা গেলে চালের ঘাটতি অনেকটা কমে আসবে এবং চাহিদা পূরণ করা সম্ভব হবে। সারের ক্রয়মূল্যও কিছুটা কমেছে। বাজার ব্যবস্থাপনায় আমরা এখনো সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারিনি। তবে সাম্প্রতিক সময়ে চালের দাম কিছুটা কমেছে এবং বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। সবজির দাম মৌসুমের ওপর নির্ভর করে ওঠানামা করছে।

উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বাধীন কিছু মন্ত্রণালয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এই প্রকল্পগুলো বর্তমান সরকারের সময় শুরু হয়নি, এগুলো আগের সরকারের আমলের প্রকল্প। নতুন করে বরাদ্দ দেওয়ার বিষয় নয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থ উপদেষ্টাপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জাতিসংঘের

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT