চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাতিন বাংলা সুপার কাপ: জয়ের প্রত্যয়ে ঢাকায় আর্জেন্টিনার দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বহুল প্রতীক্ষিত ‘এএফবি লাতিন বাংলা সুপার কাপে’ অংশ নিতে বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনার দল অ্যাথলেটিকো শার্লোন। আসরে অংশ নেবে বাংলাদেশ-ব্রাজিলের দুটি ফুটবল দলও। বিমানবন্দরে আর্জেন্টিনার দলকে উষ্ণ অভ্যর্থনা জানান আয়োজকরা। পৌঁছে জয়ের প্রত্যয় তুলে ধরে অতিথি দলটি।

ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ৫ ডিসেম্বর বসতে চলা আসরের পর্দা নামবে ১১ ডিসেম্বর। সব খেলাই একই ভেন্যুতে।

বাংলাদেশে এসে শার্লোনের ফুটবলাররা বলেছেন, ‘বাংলাদেশে খেলার আমন্ত্রণ পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। সুপার কাপ জয়ের জন্যই বাংলাদেশে এসেছি। আমাদের প্রস্তুতি বেশ ভালো।’

কিংবদন্তি লিওনেল মেসি ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে দেশের মানুষের গর্বের কথাও তুলে ধরেন অতিথিরা, ‘মেসি ও আর্জেন্টিনার কথা বলবো, মেসির জন্য সত্যিই আমরা গর্বিত। আশা করছি আর্জেন্টিনা আগামী বিশ্বকাপও জিতবে।’

লাতিন বাংলা সুপার কাপের সূচি অনুযায়ী- ৫ ডিসেম্বর ব্রাজিলের ক্লাব সাও বের্নার্দো ও বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার মাঠে নামবে, ৮ ডিসেম্বর আর্জেন্টিনার অ্যাথলেটিকো শার্লোন ও বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার খেলবে এবং ১১ ডিসেম্বর ব্রাজিলের সাও বের্নার্দো ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো শার্লোন মুখোমুখি হবে।

১১ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে উপস্থিত থাকবেন দুই কিংবদন্তি সেলেসাওদের বিশ্বকাপজয়ী কাফু ও আর্জেন্টাইনর ক্যানিজিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাথলেটিকো চার্লোনআর্জেন্টিনাকাফুক্যানিজিয়াব্রাজিললাতিন-বাংলা সুপার কাপ-২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এই পুরস্কার প্রত্যেক লেখককেই আলাদা শক্তি যোগাবে’

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ ও তাসনিম জারার ভিন্ন মাত্রার প্রচারণা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকির অভিযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রীর হজ অনিশ্চিত

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কাকে ভোট দিবেন ওমর সানী, জানিয়ে ফেসবুকে পোস্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT