নির্বাচন শুরুর আগেই রাজধানীসহ গোটা দেশের হৃদয় জিতে নিয়েছে ঢাকা-৯ আসনের প্রার্থীরা। নির্বাচনী আসনে সৌহার্দ ও সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে প্রশংসায় ভাসছেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। একদিকে রয়েছেন দীর্ঘ সময় ধরে রাজনীতিতে পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ বলে পরিচিত বিএনপির জনপ্রিয় সাবেক ছাত্রনেতা, বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। অন্যদিকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে রয়েছেন চিকিৎসাখাতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও বর্তমানে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।







