চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ পাচ্ছেন প্রয়াত বেবী মওদুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
প্রয়াত বেবী মওদুদ

প্রয়াত বেবী মওদুদ

ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির উদ্যোগে প্রথমবার “বঙ্গবন্ধু স্বর্ণপদক” পাচ্ছেন প্রয়াত সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদ। তার কর্মজীবনে তিনি বঙ্গবন্ধু বিষয়ক গবেষণার সাথেও জড়িত ছিলেন।

সোমবার (২৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বঙ্গবন্ধু স্বর্ণপদক মনোনয়ন কমিটির এক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা দেয়া হয়।

বঙ্গবন্ধু স্বর্ণপদক দেওয়ার লক্ষ্যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট একটি মনোনয়ন কমিটি গঠন করা হয়। গত ১৬ মার্চ এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক গ্রন্থসহ বিভিন্ন গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে বেবী মওদুদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বেবী মওদুদ ১৯৪৮ সালের ২৩ জুন জন্মগ্রহণ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৪ সালের ২৫ জুলাই তিনি ইন্তেকাল করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়প্রয়াত  সিরাজ হায়দার
শেয়ারTweetPin

সর্বশেষ

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT