লালমাটিয়া ওপেনার দ্বীপের ডাবল সেঞ্চুরি

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা লালমাটিয়া মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রথম বিভাগ ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন লালমাটিয়া ক্লাবের ওপেনার মইনুল ইসলাম দ্বীপ। শনিবার বিকেএসপির চার নম্বর মাঠে উত্তরা ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৩৪ বলে ১৬টি করে চার-ছয়ে ২০১ রানের ইনিংস খেলে আউট হন।
বাংলাদেশের ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরির ঘটনা দ্বিতীয়বার। ২০১৭-১৮ মৌসুমের প্রথম বিভাগ লিগেই অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার আজমীর আহমেদ ২২২ রানের ইনিংস খেলেছিলেন।
তার প্রায় ৭ বছর পর ডাবল সেঞ্চুরির মাইলফলকে নাম লেখালেন দ্বীপ। এ ব্যাটারের একার লড়াইয়ে লালমাটিয়া ৪৯ ওভারের ম্যাচে ৬ উইকেট হারিয়ে তুলেছে ৩১৯ রান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






