বিনোদন

ফাঁস হয়ে গেল ‘জোকার টু’র শুটিংয়ের ছবি, গাগার নতুন লুক প্রকাশ্যে

অভিনেত্রী গাগা নতুন লুকের সঙ্গে জোকার টু শুটিংয়ে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাগা নতুন লুকের সঙ্গে জোকার টু সিনেমার শুটিংয়ে ব্যস্ত, চারপাশে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জোকার সিনেমার সিকুয়েল ‘জোকার : ফোলি এ ডিউক্স’ আসছে। এ পর্বে থাকছেন পপস্টার, অভিনেত্রী লেডি গাগা। অভিনেত্রীকে দেখা যাবে হার্লে কুইন চরিত্রে। শনিবার শুটিং সেটে তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে গাগাকে দেখা গেছে নতুন লুকে।

পাপারাজ্জিদের তোলা এই ছবিগুলোতে হার্লে কুইন লুকে দেখা গেছে লেডি গাগাকে। লাল জ্যাকেট, দাবার ছকের প্রিন্টের টপ এবং কালো স্কার্ট ছিল লেডি গাগার পরনে। ওমব্রে ব্লন্ড চুল, লাল লিপস্টিক এবং ক্লাউন-ইন্সপায়ার্ড আই মেকআপে গাগাকে দেখে সিনেমাটিকে ঘিরে ভক্তদের আগ্রহ বেড়ে গেছে বহুগুণে।

জানা গেছে ম্যানহ্যাটন সিটি হলে চলছিল ছবির শুটিং। সেখানেই তোলা হয়েছে ছবিগুলো। সেসময়ে লেডি গাগার সাথে ছিলেন সিনেমার আরো কিছু চরিত্র। পুলিশের পোশাকেও দেখা গেছে কিছু শিল্পীকে।

গতবারের মতো ‘জোকার : ফোলি এ ডিউক্স’ ছবিতেও জোয়াকিন ফিনিক্স থাকছেন আর্থার ফ্লেক চরিত্রে। জোয়াকিন ও লেডি গাগা ছাড়াও থাকছেন ব্রেন্ডন গ্লিসন ও ক্যাথেরিন কিনার।

সিনেমার কিছু অংশের শুটিং আরখাম অ্যাসাইলামে করা হবে বলে জানা গেছে। ‘জোকার : ফোলি এ ডিউক্স’ মুক্তি পাবে ২০১৪ সালের ৯ অক্টোবর।

বিষয়:জোকার জোকার : ফোলি এ ডিউক্স লেডি গাগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…