বিনোদন

‘জোকার’ সিকুয়েলে লেডি গাগার লুক প্রকাশ্যে

লেডি গাগা জোকারের সিক্যুয়েলে তার চরিত্রে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেডি গাগা জোকারের সিক্যুয়েলে তার চরিত্রে, মুখে মেকআপ ও স্টাইলিশ লুক নিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জোকার সিনেমার সিকুয়েল ‘জোকার : ফোলি এ ডিউক্স’ আসছে। এ পর্বে থাকছেন পপস্টার, অভিনেত্রী লেডি গাগা। ছবিতে লেডি গাগার ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা টোড ফিলিপস।

লেডি গাগার ফার্স্ট লুকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নির্মাতা। ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেনটাইনস ডে।’

‘জোকার : ফোলি এ ডিউক্স’-এ লেডি গাগা থাকছেন ‘হার্লে কুইন’ চরিত্রে। এই ছবিতে জোয়াকিন ও লেডি গাগা ছাড়াও থাকছেন ব্রেন্ডন গ্লিসন ও ক্যাথেরিন কিনার।

সিনেমার কিছু অংশের শুটিং আরখাম অ্যাসাইলামে করা হবে বলে জানা গেছে। ‘জোকার : ফোলি এ ডিউক্স’ মুক্তি পাবে ২০১৪ সালের ৪ অক্টোবর।

 

View this post on Instagram

 

A post shared by Todd Phillips (@toddphillips)

বিষয়:জোকার জোকার : ফোলি এ ডিউক্স জোকার টু জোয়াকিন ফিনিক্স টোড ফিলিপস লেডি গাগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…