চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক থেকে তারকা, ‘লাপাতা লেডিস’-এ মুগ্ধ সবাই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৪
বিনোদন
A A

শুক্রবার (১ মার্চ) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’। যেটি কিরণ রাওয়ের ক্যারিয়ারের দ্বিতীয় ছবি। ছবিটি মুক্তির দুই দিন আগে এর বিশেষ প্রদর্শনী হয়েছে মুম্বাইয়ে। যেখানে উপস্থিত ছিলেন কিরণ রাও সহ সিনেমার প্রযোজক ও তার প্রাক্তন স্বামী আমির খান।

ছবিতে দেখতে আরো ছিলেন হিন্দি সিনেমার অভিনেত্রী কাজল, সালমান খান, সানি দেওল, করণ জোহর, রাধিকা আপ্তে, আমিরের মেয়ে ইরা খান ও জামাতা নূপুর শিখরসহ অনেকে। আর ছবিটির বিশেষ প্রদর্শনী দেখেই এর প্রসংশায় পঞ্চমুখ হলেন বলিউড তারকারা।

কিরণের বউ বদলের গল্পে মন্ত্রমুগ্ধ হয়ে পরিচালক করণ জোহর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আমিরের প্রাক্তন স্ত্রীকে। ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালক লেখেন, ‘আমি শুধু বলব যখন ২০২৪-এর শেষে আমরা বছরটার দিকে ফিরে তাকাব, এই ছবিটা বছরের অন্যতম সেরা ছবি হিসাবে বিবেচিত হবে। এটা একটা রত্ন। কিরণের পরিচালনায় তৈরি একটা প্রাণবন্ত এবং রোমাঞ্চকর স্যাটায়ার’। অতি সহজে সত্য কথা এই ছবির মাধ্যমে বলেছেন কিরণ, বিশ্বাস করণের।

সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রশংসায় পঞ্চমুখ কাজল। তাঁর কথায়, ‘সুপার কুল’ ছবি ‘লাপাতা লেডিস’। রাধিকা আপ্তের মতে, ‘এই ছবিটা অসাধারণ, মন ছুঁয়ে গিয়েছে। সৎ প্রচেষ্টায় তৈরি, মজাদার, মিষ্টি এবং মনোরম। এই ছবিটা আপনি কোনওভাবেই মিস করবেন না’। সেই সঙ্গে নেটিজেনরাও প্রসংশায় ভাসাচ্ছেন কিরণ রাও পরিচালিত এই ছবিকে।

এর আগে ২০১১ সালে সংবেদনশীলতার সঙ্গে মুম্বাইয়ে রোজনামচার গল্প ‘ধোবি ঘাট’ সিনেমার মাধ্যমে তুলে ধরেছিলেন কিরণ। আর এবার মজার ছলে বউ হারিয়ে যাওয়ার কাহানি বললেন।

‘লাপাতা লেডিস’-এর মুখ্য তিন চরিত্রে রয়েছে অপরিচিত মুখ। নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না এবং স্পর্শ শ্রীবাস্তবকে দেখা গেল বউ হারানোর এই কাহানিতে। অন্যদিকে মজাদার পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন ভোজপুরী সুপারস্টার রবি কিষাণ। এখন দেখার বিষয় বক্স অফিসে কেমন জমে কিরণ-আমিরের এই ছবি!- ইন্ডিয়া টুডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'লাপাতা লেডিস'আমিরআমির খানকরণ জোহরকাজলকিরণ রাওবলিউডরাধিকা আপ্তেসানি দেওলসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT